২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে প্রথবারের মতো কিহোল পদ্ধতিতে হার্ট ভালব অপারেশন হলো

ব্রিটেনের লিচেস্টারের ডাক্তাররা মঙ্গলবার এই প্রথমবারের মতো কিহোল শল্যচিকিৎসা পদ্ধতি ব্যবহার করে হার্ট ভালব স্থানান্তর করলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 09:22 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

৮৯ বছর বয়স্কা এক ভদ্রমহিলার উপর এই চিকিৎকসা করা হয় লিচেস্টারের গ্লেনফিল্ড হাসপাতালে। এর আগে বিশ্বের মাত্র ৪টি হাসপাতালে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয়েছে। ওই হাসপাতালগুলো জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড ও কানাডায় অবস্থিত।

যন্ত্রণাকর উন্মুক্ত হার্ট সার্জারি এড়ানোর জন্য নতুন এই পদ্ধতিতে গ্রইনের মধ্যে একটা আর্টারিতে ক্যাথেটার ঢুকিয়েই হার্টের ভালব বসানো সম্ভব।

জটিল শল্যচিকিৎসার ধকল সইতে পারবেন না এমন বয়ষ্ক মানুষদের জন্যই এ পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।

গ্লেনফিল্ড হাসপাতালের কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট জান কোভাক বলেছেন, “করোনারি এনজিওপ্লাস্টি প্রবর্তন করার পর গত ৩০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় আবিষ্কার।” উল্লেখ্য, এনজিওপ্লাস্টির মাধ্যমেও আর্টারির ব্লক মুক্ত করা সম্ভব।

কোভাক বলেন, “আগে ওপেন হার্ট সার্জারি করে রোগীদের কমপক্ষে ১ সপ্তাহ হাসপাতালে থাকতে হতো। কিন্তু এই নতুন পদ্ধতির চিকিৎসায় রোগী সেরে উঠবেন দ্রুত। তার বুকের হাড় কাটতে হবে না, হৃদপিন্ড বন্ধ করতে হবে না।”

অধিকাংশ ক্ষেত্রেই অপারেশনের কয়েকদিনের মধ্যেই রোগী বাসায় চলে যেতে পারবেন বলে তিনি জানান।

কোভাক মন্তব্য করেন, “বিশ্বের বিভিন্ন স্থানে যতো বেশি সংখ্যক লোক এই শল্য চিকিৎসার আওতায় আসবে ততই এই চিকৎসার প্রসার ঘটবে। সন্দেহ নেই, ভবিষ্যতে আরো বেশি সংখ্যক রোগী হাসপাতালে গিয়ে ওপেন হার্ট সার্জারির বদলে ক্যাথ ল্যাবে গিয়েই তাদের হার্টের ভালব বদলানোর কাজটা সরে আসবে।”