২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিটামিনের মধ্যে সীসা পাওয়া গেছে

বয়স্ক ও শিশুরা সেবন করে থাকে এমন ২১ টা মাল্টিভিটামিন আলাদাভাবে নিউ ইয়র্কের কনসিউমারল্যাব.কমে পরীক্ষা করে দেখা গেছে এসবের মধ্যে অগ্রহণযোগ্য উচ্চমাত্রার সীসা এবং অন্যান্য উপাদান রয়েছে। এই ২১ টা ভিটামিনের মধ্যে কেবল ১০টিতেই দরকারি উপাদান যথাযথভাবে ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 03:21 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

কনসিউমারল্যঅব.কম নিউ ইয়র্কের একটি বেসরকারি সংস্থা যারা বিভিন্ন পণ্যের স্বাস্থ্য ও পষ্টি বিষয়ক মূল্যায়ন ও সে সংক্রান্ত তথ্য ভোক্তাদের কাছে সরবরাহ করে থাকে। কোন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে বা কোন প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন, বিক্রি বা পরিবেশনার সাথে এর কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে নিউ ইয়র্কের হোয়াইট প্লেইনস-এ অবস্থিত কোম্পানিটি।

রয়টার্সের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে কোম্পানির প্রেসিডেন্ট ড. টড কুপারম্যান বলেন, ওইসব ভিটামিনগুলোর মধ্যে মহিলাদের জন্য তৈরি একটি মাল্টিভিটামিনের প্রতি ডোজে ১৫.৩ মাইক্রোগ্রাম সীসা পাওয়া গেছে যা মারাত্মক। ক্যালিফোর্নিয়ায় যে পরিমান সীসাকে বৈধ বলে অনুমোদন দেয়া হয় তার এই মাত্রা ১০ গুন।

কুপার বলেন, “ অনেক খাবার ও পানীয়তে স্বল্প পরিমাণের সীসা থাকে। কিন্তু ওই ভিটামিনে যে পরিমান সীসা ছিল তা একজন ৫ দিনের খাবারে যে পরিমান সীসা গ্রহণ করতে পারে তার সমান। এবং ওই পরিমান সীসা এই ভিটামিন যারা নিচ্ছেন তারা এক ডোজেই তা পেয়ে যাচ্ছেন।”

শিশুদের ভিটামিন নিয়ে একটা অস্বস্তিকর পর্যবেক্ষণের কথাও জানান কুপার। সেটা হলো ভিটামিন  -  এ এর লেবেলে যে পরিমাণের উল্লেখ রয়েছে তা ওষুধে নেই। এই ওষুধ শিশুদের গ্রহণ করা উচিত না বলে মন্তব্য করেন কুপার।

আরেকটি মাল্টিভিটামিনেরও একই অবস্থা। একটি ভিটামিন সিরাপসহ আরো ৪টি পণ্যে শতকরা ১৫ থেকে ৪৬ ভাগ ভিটামিন এ ও ফলিক এসিডের ঘাটতি দেখে গেছে।

“কিছু ওষুধের গুনগত অবস্থা এমন যে সেগুলি গ্রহণের পর ভাঙে না বা গলে না এবং এর উপাদানগুলো শরীরের পুরো কাজে না লেগেইে শরীর থেকে নিষ্ক্রান্ত হয়।” জানিয়েছেন কুপার।

এই পরীক্ষার পুরো প্রতিবেদনটি পাওয়া যাবে  িি.িপড়হংঁসবৎষধন.পড়স/ৎবংঁষঃং/সঁষঃরারঃ.ধংঢ় এই সাইটে।

কুপারম্যানের মতে, “আপনি যদি মনে করেন পরিমানমতো খাবার আপনি নিচ্ছেন না, মাল্টিভিটামিন আপনার জন্য উপকারী হতে পারে, কেবল তখনই আপনি এটা সেবন করবেন। তবে সাবধানতার সঙ্গে  সেই ভিটামিন বেছে নেবেন যা আপনার চাহিদা সঠিকভাবে পুরণ করবে।”

আমেরিকায় মাল্টিভিটামিন খাবারের সাপ্লিমেন্ট হিসেবে খুব জনপ্রিয়। নিউট্রিশন বিজনেস জার্নালের হিসেব মতে ২০০৫ সালে সেখানে ৪ বিলিয়ন ডলারের মাল্টিভিটামিন বিক্রি হয়েছে।