২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুডোকু মস্তিষ্কের জন্য উপকারী

বৃদ্ধ বয়সে শরীরের সুস্থতা ও কর্মক্ষমতা ঠিক রাখতে যেমন নিয়মিত ব্যয়ামের প্রয়োজন, সেরকম মস্তিষ্ক কর্মক্ষম রাখতে প্রয়োজন মস্তিষ্কের ব্যায়াম। সম্প্রতি এক গবেষনার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

গবেষকদের ভাষ্যমতে, বৃদ্ধদের মধ্যে যারা মানসিক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষন নিয়ে থাকেন তাদের মানসিক দক্ষতা অনেক তীক্ষ্ন থাকে। আর যারা প্রশিক্ষন না নিয়ে নিয়মিত সুডোকু খেলেন তাদেরও মানসিক দক্ষতা তীক্ষ্ন থাকে।

মানসিক দক্ষতা বৃদ্ধির এই প্রশিক্ষন এ কিছু সাধারন বিষয় অর্ন্তভুক্ত ছিলো। যেমন-এক্রোনিম (কোন নামের আদ্যাক্ষরের সমন্বয়ে গঠিত শব্দ) ও ছড়া ব্যবহার করা হয়েছিলো বৃদ্ধদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য। এ ধরনের প্রশিক্ষনই বৃদ্ধদের মস্তিষ্ককে কর্মক্ষম রাখে বলে গবেষকরা দাবি করেন। একই সঙ্গে তারা এটাও বলেছেন, সুডোকুর মতো কোন খেলা নিয়মিত খেললেও একই রকম উপকার পাওয়া যায়।

ফ্লোরিডা ইউনিভার্সিটির গবেষকদলের মুখপাত্র মাইকেল মারিস্কে আরো বলেন, এই গবেষনার অবাক করা ব্যাপার হচ্ছে কার্যকারণ ও চিন্তার গতির ক্ষেত্রে আনুষ্ঠানিক প্রশিক্ষনের প্রভাব ৫ বছর পরও বর্তমান থাকে।

তারা গড়ে ৭৩ বছর বয়সের একদল বৃদ্ধদের নিয়ে এই গবেষনা শুরু করেছিলেন। আর ট্রেনিং এর মেয়াদ ছিলো মাত্র ১০ থেকে ১৮ ঘন্টা।

সুতরাং যদি সুডোকু এর মতো কিছু একটা প্রতিদিন খেলেন তাহলে আপনার মানসিক দক্ষতা যে অনেকাংশেই বাড়বে তাতে আর সন্দেহ কী!