বাংলাদেশের চক্ষু হাসপাতালের জন্য মিউজিক ভিডিও ছেড়েছে এক ব্রিটিশ ব্যান্ড
বাংলাদেশে একটি চক্ষু হাসপাতাল তৈরির অর্থ সংগ্রহের জন্য গত মঙ্গলবার এক পপ মিউজিক রেকর্ড ভিডিওর উদ্ধোধন করলেন ড ইউনুস। নরওয়ের অসলোতে ওই উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, এই মিউজিক অ্যালবামটি দারিদ্রের বিরুদ্ধে তার সংগ্রামের বার্তাটি বিশ্বব্যাপী তরুনদের কাছে পৌছতে সাহায্য করবে ।
ইউনুস ও তার গ্রামীণ ব্যাংক ২০০৬ সালের নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হয়েছে।
তরুন ব্রিটিশ-নরওয়েজিয়ান দল ‘দি গ্রিন চিলড্রেন’ এর ‘হিয়ার মী নাউ’ শীর্ষক এই ডিভিডি ও সিডি রেকর্ড থেকে পাওয়া অর্থ ইউনুসের গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্ট্রে জমা হবে বলে জানিয়েছেন ব্যান্ডটির নরওয়েজিয়ান ভোকালিস্ট মিলা সানডি ও ব্রিটিশ পিয়ানিস্ট টম বেভান।
সানডি ও বেভান বছর কয়েক আগে ইউনুসের মাইক্রোক্রেডিট আন্দোলনের সাথে পরিচিত হন, বাংলাদেশে এসে ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এবং তার এই সংগ্রামে নিজেদের শামিল করার সিদ্ধান্ত নেন।
‘ওদের আইডিয়াটা আমার মনে ধরেছে।’ অসলোতে গত রবিবার বলেছেন ড. ইউনুস, ‘ওদের মাধ্যমে সারা দুনিয়ায় আমাদের মেসেজ পৌছে দিতে পারবো আমরা।’
সানডি জানান, যতো কপি প্রকাশের পরিকল্পনার তারা করেছেন তার এক তৃতীয়াংশ রেকর্ডও যদি বিক্রি হয় তাহলেও তারা বাংলাদেশে একটা চক্ষু হাসপাতাল তৈরি করতে পারবেন। আর যদি পুরো রেকর্ড বিক্রি হয়ে যায় তাহলে ওরকম তিনটি হাসপাতাল বিক্রি করা সম্ভব হবে।
ইউনুস বলেছেন, নোবেল পুরষ্কারে পাওয়া তার ১.৪৬ মিলিয়ন ডলারের একটা অংশ তিনি এই হাসপাতাল নির্মানের কাজে ব্যয় করবেন। তিনি একে চ্যারিটি না বলে ‘সোশ্যাল বিজনেস’ হিসেবে অভিহিত করেন। এ ধরনের সামাজিক ব্যবসা কোন ডিভিডেন্ট এর আশা করে না বলে তিনি মন্তব্য করেন।
ফ্রেঞ্চ ফুড গ্রুপ ডানোন এর সাথে ইতিমধ্যে এ ধরনের এক সামাজিক ব্যবসার অংশ হিসেবে ইউনুস বাংলাদেশে অপুষ্টির শিকার যেসব শিশু তাদের ভিটামিনযুক্ত দই সরবরাহের উদ্যোগ নিয়েছেন।
