২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা’র ম্যালেরিয়া শিশুর স্মৃতিশক্তির জন্য ক্ষতিকারক

গর্ভাবস্থায় মা ম্যালেরিয়া আক্রান্ত হলে অনাগত সন্তানের শিক্ষণ ও স্মৃতিশক্তির সমস্যা হতে পারে। বলছে কানাডার নতুন এক গবেষণা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2015, 10:43 PM

Updated : 26 Jul 2022, 12:05 PM

এর কারণ সম্পর্কে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ম্যালেরিয়ার জীবানু অনাগত সন্তানের মস্তিষ্কের রক্তনালীর গঠন বদলে ফেলে।

মস্তিষ্কের ওই বিশেষ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে মস্তিষ্কের সাড়া দেয়ার বিষয়টির সম্পর্ক আছে।

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক কেভিন কিন ও তার সহকর্মীরা ইঁদুরের উপর এ গবেষণা চালান।

গবেষকরা দেখেন, গর্ভাবস্থায় মায়ের ম্যালেরিয়া হলে অনাগত শিশুর কোনেকিছু শেখা ও মনে রাখার ক্ষমতা দুর্বল হয়। শিশুটি সঠিক ওজন নিয়ে জন্মালেও তার মধ্যে উদ্যমের অভাব দেখা দেয় এবং পরবর্তী জীবনেও তাকে একই সমস্যার মধ্য দিয়ে যেতে হয়।