২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপে ভোগা মা’র সন্তানের দাঁতের ক্ষয়রোগের ঝুঁকি বেশি

দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে থাকা মায়েদের সন্তানদের দাঁতের ক্ষয়রোগ (ক্যাভিটি) হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 10:46 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

দীর্ঘস্থায়ী চাপের সঙ্গে শিশুদের মাতৃদুগ্ধ কম পান করানো এবং তাদের দাঁতের যত্ন ঠিক মতো না নেয়ার সম্পর্কও খুঁজে পেয়েছেন গবেষকরা।

গবেষকদের একজন লন্ডন কিংস কলেজের ওয়ায়েল সাবাহ বলেন, “আজকাল অধিকাংশ শিশুই দাঁতের ক্ষয়রোগে আক্রান্ত। শিশুদের সুস্থ দাঁতের জন্য মায়েদের জীবনযাত্রার উন্নতি ঘটাতে হবে।”

গবেষকরা যুক্তরাষ্ট্রের ৭১৬ জন মা ও শিশুর উপর এই গবেষণা চালান। ওই সব শিশুর বয়স দুই থেকে ছয় এবং মায়েদের বয়স ৩০ থেকে ৩৬ এর মধ্যে ছিল।

গবেষকরা দেখেন, মানসিক চাপে ভুগতে থাকা মায়েদের অধিকাংশের সন্তান দন্ত ক্ষয়রোগে ভুগছে।

মানসিক চাপের সঙ্গে শিশুর দৈনিক যত্ন (শিশুকে বুকের দুধ খাওয়ানো, নিয়মিত দাঁত পরীক্ষা ও প্রতিদিন নাস্তা খাওয়ার মত বিষয়) নেয়ার সম্পর্ক রয়েছে বলেও জানান গবেষকরা।

গবেষকরা বলেন, যে সব শিশু মায়ের দুধ পান করেনি তারা দন্তক্ষয় রোগে বেশি আক্রান্ত হয়। শতাংশের হিসাবে যা প্রায় ৬৩ শতাংশ। আর যেসব শিশু মায়ের দুধ পান করেছে তাদের ক্ষেত্রে এ সংখ্যা প্রায় ৩৭ শতাংশ।

‘আমেরিকান জার্নাল অব পাবলিক হেল্থে’ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে।