২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

সবমিলিয়ে এ বছর ১ হাজার ৬৮৬ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 08:17 PM

Updated : 18 Dec 2023, 08:39 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে, এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৪ জন। ঢাকা শহরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৫ জন।

সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জনে। এদের মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ২ লাখ ৯ হাজার ৮৯৯ এবং ঢাকায় ১ লাখ ৯ হাজার ৫৭৬ জন ভর্তি হন।

আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৬ জনে। তাদের মধ্যে ৯৭১ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৭১৫ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে।

সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ৪৫৬ জন রোগী। তাদের মধ্যে ৪৪৯ জন ঢাকায় এবং ১ হাজার ৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছেন। ডিসেম্বরের প্রথম ১৮ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৭৫৮৪।

মাসওয়ারি মৃত্যুর হিসাবে, জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ১৮ দিনে ৬৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।