২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩ জন

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 07:42 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত তিনজনের প্রাণ গেছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৩ জন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হল। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১৫ হাজার ১৫৩ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হন ৬২ জন। দক্ষিণ সিটির হাসপাতালে ৫৭ জন ভর্তি হন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরদিকে বরিশালে ৬৭ জন, চট্টগ্রামে ৬৯ জন, খুলনায় ৬৬ জন ও ময়মনসিংহে ২১ জন, রাজশাহীতে ৩২ এবং রংপুরে ২০ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের; হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখের বেশি।