২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৫ জন

এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩৮ জনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 07:11 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ¬আরও ১৫ জন রোগী; এ সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬ জন ডেঙ্গু রোগী।

এছাড়া বরিশাল বিভাগে ৬ জন, ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন রোগী ভর্তি হওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নতুনদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২৭ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১২৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৬৬ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৫৯।

বাংলাদেশে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। 

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের।

মে মাসের প্রথম সাতদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২৯ জন; যাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।