ইতালিতে দুর্ঘটনার কবলে শাহরুখের নায়িকা গায়ত্রী
দুর্ঘটনার কবলে পড়ার পর গায়ত্রী লিখেছেন, ‘আমরা দুজনেই একদম ভালো আছি’।
পরিবারে সঙ্গে ইতালি ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড তারকা গায়ত্রী জোশী। ২০০৪ সালে ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে ইতালি ভ্রমণে বেরিয়েছিলেন গায়ত্রী। সেসময় ল্যাম্বরগিনি ও ফেরারিসহ বেশ কয়েকটি গাড়ি একই সঙ্গে একটি ক্যাম্পার ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ ফেরারিটিতে আগুন ধরে যায়। ভিতরে থাকা প্রবীণ সুইস দম্পতি মেলিসা ক্রাউটলি ও মার্কাস ক্রাউতলি দুজনেই মারা যান।
এ বিষয়ে গায়ত্রী বলেন, “বিকাশ ও আমি ইতালিতে আছি। আমরা এখানে একটি দুর্ঘটনার মুখোমুখি হই। ঈশ্বরের কৃপায়, আমরা দুজনেই একদম ভালো আছি।”
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ভারতের নাগপুরের মেয়ে গায়ত্রী জোশী ২০০০ সালে জিতে নেন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের মুকুট।
‘স্বদেশ’-এ শাহরুখের নায়িকা হয়েই বলিউডে আত্নপ্রকাশ করেন গায়ত্রী। এরপরই সিনেমা ছেড়ে ঘর-সংসারে মন দেন নায়িকা।
[সংবাদটি প্রথমে প্রকাশিত হয়েছে ফেইসবুকে ৪ অক্টোবর ২০২৩ তারিখে
