১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুবলী ‘রেডি’

ফেইসবুকে ‘দেয়ালের দেশ’ এবং ‘মায়া: দ্য লাভ’ সিনেমা দুটির পোস্টার শেয়ার করেছেন বুবলী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 12:18 PM

Updated : 10 Mar 2024, 12:28 PM

গত বছর ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে সাড়া ফেলা অভিনেত্রী শবনম বুবলী এবারের রোজার ঈদেও বড় পর্দায় আসছেন নতুন সিনেমা দিয়ে।

ফেইসবুকে ‘দেয়ালের দেশ’ এবং ‘মায়া: দ্য লাভ’ সিনেমা দুটির পোস্টার শেয়ার করে এই অভিনেত্রী বলেছেন, তিনি ‘রেডি’।

‘মায়া: দ্য লাভ’ নির্মাণ করেছেন পরিচালক জসিম উদ্দিন জাকির। এ সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। মিলন-রোশান ও বুবলীর ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে এ সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে।

বুবলী জানান, ‘দেয়ালের দেশ’ পরিচালনা করেছেন মিশুক মনি, চিত্রনাট্যও তারই লেখা। সিনেমাটি রোজার ঈদে মুক্তি দিতে পরিচালক এখন দারুণ ব্যস্ত।

এ সিনেমায় বুবলীর নায়ক শরীফুল রাজ। তারা দুজন এই প্রথম জুটি বেঁধে কাজ করেছেন। নির্মাতার প্রত্যাশা, অনুদানের এই সিনেমায় ভালো গল্প উপহার পাবেন দর্শকরা।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় এক সময়ের টেলিভিশন সংবাদ পাঠক বুবলীর।

কিছুদিন আগে কলকাতার একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। ‘ফ্ল্যাশব্যাক’ নামের ওই সিনেমায় বুবলীর সহশিল্পী হয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং সৌরভ দাস।

এ সিনেমা দিয়ে বুবলীর কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখা। 

পুরনো খবর:

পুরানো খবর:

ফেইসবুকে শাকিব-বুবলীর বোমা, নাম জানালেন ছেলের

পুরানো খবর:

বেবি বাম্পের ছবি দিয়ে বুবলী বললেন, সব জানাবেন ‘কয়েকদিনের মধ্যে’ 

পুরানো খবর:

‘ফ্ল্যাশব্যাক’-এ বুবলী-কৌশিকের নতুন লুক

পুরানো খবর:

মাহফুজের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

পুরানো খবর:

শাকিবকে একহাত নিয়ে বুবলী বললেন, ‘এখনও ডিভোর্স হয়নি’

পুরানো খবর:

একমাত্র ভালোবাসার নাম জানালেন বুবলী