২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে পাঠানের সঙ্গে আর যে সিনেমা আসছে

১৩ জানুয়ারি মুক্তি পাবে আসমান ভরদ্বাজের ডার্ক কমেডি ‘কুত্তে’, যাতে রয়েছেন অর্জুন কাপুর।

জানুয়ারিতে পাঠানের সঙ্গে আর যে সিনেমা আসছে

পাঠান মুক্তির আগেই আসছে অর্জুন কাপুরের কুত্তে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 11:06 PM

Updated : 02 Jan 2023, 11:05 PM

শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের পাঠান যে বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে, সে খবরটি অনেকেরেই জানা। তবে পাঠানোর সঙ্গে মুক্তির মিছিলে রয়েছে আরও কয়েকটি সিনেমা।

জানুয়ারিতে বলিউডের পাশাপাশি হলিউডে কোন কোন সিনেমা মুক্তি পেতে পাচ্ছে, সেই খবরও দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মহামারীর কারণে চলচ্চিত্র অঙ্গনে নিস্তেজ কয়েক বছর পার করার পর ২০২৩ সালে মুক্তির মিছিলে জমা পড়েছে অনেক সিনেমা। নির্মাতা-প্রযোজকরাও বছরটি ঘিরে পরিকল্পনা সাজিয়েছেন। সময় নষ্ট না করে জানুয়ারির প্রতি শুক্রবারে অন্তত একটি সিনেমা মুক্তির তালিকা তৈরি করে রেখেছেন তারা।

Image

দীপিকাকে নিয়ে পাঠান দিয়ে চার বছর পর সিনেমায় আসছেন শাহরুখ খান

নানা বিতর্ককে সঙ্গী করে আলোচনার ঝড় তুলে পাঠান মুক্তির তারিখ ঠিক হয়েছে আগামী ২৫ জানুয়ারি। এর মধ্য দিয়ে চার বছর পর বড় পর্দায় ভক্তদের সামনে হাজির হচ্ছেন ‘বলিউড কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত পাঠান মূলত একটি স্পাই থ্রিলার। এতে জন আব্রাহামও রয়েছেন।

পাঠান মুক্তির আগে আগামী ১৩ জানুয়ারি পরিচালক আসমান ভরদ্বাজের ডার্ক কমেডি ‘কুত্তে’ এবং ভিক্টর মুখার্জি নির্মিত ‘লাকদবাঘা’ মুক্তি পেতে যাচ্ছে।

‘কুত্তে’ সিনেমায় নাসিরুদ্দিন শাহ, রাধিকা মদন, টাবু ও কঙ্কনা সেন শর্মার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন কাপুর।

Image

কুত্তে সিনেমায় আরও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, টাবু

অ্যাকশন-ক্রাইম থ্রিলার ‘লাকদবাঘা’য় আংশুমান ঝা’কে কলকাতা বন্দর থেকে একটি ভূগর্ভস্থ অবৈধ পশু বাণিজ্য সেল আবিষ্কার করতে দেখা যাবে।

‘কুত্তে’ ও ‘লাকদবাঘা’ হাড্ডাহাড্ডি লড়াইয়ে নামতে যাচ্ছে বলে অনেক ভক্তরাই ধারণা।

১৩ জানুয়ারি মুক্তি পাবে আমেরিকান অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘প্লেন’। জিন-ফ্রাঙ্কোইস রিচেট পরিচালিত সিনেমাটিতে জেরার্ড বাটলার, মাইক কোল্টার, ইয়োসন অ্যান এবং টনি গোল্ডউইনকে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি প্রতিকূল অঞ্চলে জরুরি অবস্থায় অবতরণের পরে বেঁচে থাকা একজন পাইলটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

অন্যদিকে এমথ্রিজিএএন হলিউডের সবচেয়ে প্রত্যাশিত ছবিগুলোর মধ্যে একটি, যা ৬ জানুয়ারি মুক্তি পাবে। সিনেমায় অ্যালিসন উইলিয়ামসকে একজন রোবোটিস্টের ভূমিকায় দেখা যাবে, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তার একটি পুতুল তৈরি করেন, যা শেষ পর্যন্ত বিপর্যয়কর পরিণতির দিকে নিয়ে যায়।

অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার ফিল্ম ‘পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ’ ২০ জানুয়ারি মুক্তি পাবে। অ্যান্তোনিও ব্যান্ডেরাস তার কণ্ঠ নিয়ে পুস হিসাবে ফিরে আসছেন। সিনেমায় কিটি সফটপসের কণ্ঠ দিয়েছেন সালমা হায়েক।

পুরনো খবর:

হলিউডে ২০২৩ সালে মুক্তির মিছিলে যেসব সিনেমা