২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ঈদের দ্বিতীয় দিন টিভিতে ‘জ্বীন’, ‘কাগজের বউ’

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করে বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2024, 08:59 AM

Updated : 12 Apr 2024, 08:59 AM

বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করা হবে বেশকিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ঈদের দ্বিতীয় দিন জ্বীন, কাগজের বউ সহ দেখানো হবে আরো কয়েকটি সিনেমা।

চ্যানেল আই

সাইকো (সকাল ১০টা ১৫ মি.): পরিচালনা অনন্য মামুন, অভিনয় রোশান, পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

দীপ্ত টিভি

বাদশা (সকাল ৯টা) পরিচালনা: বাবা যাদব, অভিনয়ে জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস।

জ্বীন (বেলা ১টা): পরিচালনা নাদের চৌধুরী। অভিনয় পূজা চেরি, সজল, রোশান।

আরটিভি

টাইগার নাম্বার ( ১০টা ১০মিনিট): পরিচালনা শাহীন সুমন । অভিনয়ে: শাকিব খান, সাহারা, নিপুণ ।

সাপলুডু (বেলা ২টা ১০ মি.): পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয় আরিফিন শুভ, বিদ্যা সিনহা মীম প্রমুখ।

এটিএন বাংলা

কাগজের বউ (সকাল ১০টা ২০ মি.): পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে ডি এ তায়েব, পরীমণি, আবুল হায়াত প্রমুখ।

এনটিভি

নবাব (১০ টা ০৫ মিনিট) পরিচালনা জয়দেব মুখার্জি। অভিনয়ে শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত প্রমূখ।

মাছরাঙা টিভি 

দেবী (দুপুর  ২টা ৩০ মিনিট) পরিচালনা অনম বিশ্বাস। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জয়া আহসন।     

বৈশাখী টিভি   

স্বামী স্ত্রীর যুদ্ধ (বেলা ২ টা ৩০মিনিট): পরিচালনা এফ আই মানিক। অভিনয় করেছেন  মান্না,শাবনূর, পূর্ণিমা, ডিপজল প্রমুখ। পরিচালনা ।