২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে ‘বড়’ নেশার জন্য মদের নেশা ছাড়লেন জাভেদ আখতার

“বেঁচে থাকার নেশাই সবচেয়ে বড় নেশা। এর চেয়ে বড় আর কোনো নেশা নেই।”

যে ‘বড়’ নেশার জন্য মদের নেশা ছাড়লেন জাভেদ আখতার

জাভেদ আখতার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 09:19 PM

Updated : 12 Feb 2023, 09:18 PM

জীবনে ৭৮ বছর পাড়ি দিয়ে এসেছেন জাভেদ আখতার; দীর্ঘায়ুর জন্য ছেড়ে এসেছেন আরেক নেশা। এই কবি ও গীতিকারের কাছে এখন বেঁচে থাকাটাই ‘বড়’ নেশা।

জাভেদ আখতার রাখঢাক না রেখে কথা বলার জন্য বেশ পরিচিত। সম্প্রতি আরবাজ খানের শো-তে অতিথি হয়ে এসে নিজের মদপান নিয়ে অকপট ছিলেন তিনি।

এই কবি জানান, কোনো দুঃখ ভুলতে নয়, মদ পান উপভোগ করতেন তিনি। তবে এক সময় বুঝতে পারেন, মদ না ছাড়লে ৫২-৫৩ বছর বয়সেই মরতে হবে তাকে।

তিনি বলেন, “১৯৯১ সালে ৩১ জুলাই ১ বোতল রাম খাওয়ার পর পহেলা অগাস্ট থেকে সম্পূর্ণভাবে মদ ছেড়ে দিই। এত বছরে এক চুমুকও খাইনি আর।”

কীভাবে সে অসাধ্য সাধন হল- তা বোঝাতে জাভেদ বলেন, “তীব্র ইচ্ছা থাকা চাই। বেঁচে থাকার নেশাই সবচেয়ে বড় নেশা। এর চেয়ে বড় আর কোনো নেশা নেই।”

অতীতের মদ খাওয়ার অভ্যাস নিয়ে আগেও কথা বলেছিলেন জাভেদ। ২০১২ সালে আমির খানের ‘সত্যমেব জয়তে’-এ তিনি জানিয়েছিলেন, ১৯ বছর বয়স থেকে তার মদপানের শুরু। এরপর গ্র্যাজুয়েশন শেষ করে মুম্বাইয়ে গিয়ে তা রোজকার অভ্যাসে পরিণত হয়।

“একটা সময় ছিল যখন আমি দিনে এক বোতল মদও পান করে ফেলেছিলাম।”