০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

খুঁজেছে সবাই অ্যাম্বার হার্ডকে

গুগলে সবচেয়ে বেশিবার খোঁজার তালিকায় শীর্ষে এই অভিনেত্রী, তার পরেই জনি ডেপ।

খুঁজেছে সবাই অ্যাম্বার হার্ডকে

অ্যাম্বার হার্ড, বছরজুড়েই ছিলেন আলোচিত-সমালোচিত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2022, 03:38 PM

Updated : 26 Nov 2022, 03:43 PM

২০২২ সালে অ্যাম্বার হার্ডের কোনো সিনেমা মুক্তি পায়নি, তার নতুন কোনো সিনেমা আসার খবরও আসেনি, তারপরও যুক্তরাষ্ট্রে এই বছর তারকাদের মধ্যে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই হলিউড অভিনেত্রীকে।

সিনেমার জন্য না হলেও তারকা স্বামী জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর মামলার কারণে বছরজুড়েই গণমাধ্যমের শিরোনাম ছিলেন অ্যাকুয়ম্যান তারকা হার্ড। গুগলে তার নাম দিয়ে সর্বাধিক বার খোঁজার এটাই হতে পারে সম্ভাব্য কারণ।

সেলেব ট্যাটলারের অনুসন্ধান ধরে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, গুগলে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতি মাসে ৫৬ লাখ বার অ্যাম্বার হার্ড নাম দিয়ে খোঁজা হয়েছে।

২০২২ সালে ১৫০ জনের বেশি তারকার গুগল অনুসন্ধান ঘেঁটে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর নাম উপরে দেখতে পেয়েছে সেলেব ট্যাটলার।

Image

আদালতে শুনানিতে জনি ডেপ ও অ্যাম্বার হার্ড

চলতি বছরে ডেপ-হার্ডের মানহানির মামলাটি সর্বাধিক আলোচিত ঘটনার মধ্যে একটি। ২০১৮ ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে নিজেকে গার্হস্থ্য নির্যাতনের শিকার বলে দাবি করেছিলেন হার্ড। সেই সুত্র ধরেই তার বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি ডেপ।

মামলায় ‘পাইরেট অব দ্যা ক্যারিবিয়ান’ তারকার জয় হলেও অনেকের সহানুভূতি যেমন কুড়িয়েছেন ‘অ্যাকুয়াম্যান’ তারকা, তেমনি নিন্দাও কুড়িয়েছেন।

পুরানো খবর:

কীভাবে জনি ডেপের ‘চড় খেতে’ হয়েছিল, আদালতে বললেন অ্যাম্বার হার্ড
অ্যাম্বার হার্ডের কান্না মেকি ঠেকেছিল এক জুরির কাছে
যুক্তরাজ্যে জনি ডেপের হার কেন জয় হয়ে ফিরল যুক্তরাষ্ট্রে?

সেলব ট্যাটলারের অনুসন্ধানে গুগল অনুসন্ধানে ২০২২ সালে হার্ডের পরেই পাওয়া গেছে জনি ডেপের নাম। তাতে প্রতি মাসে গড়ে ৫৫ লাখ বার খোঁজা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুর ঘটনাটি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। প্রতি মাসে গড়ে ৪৩ লাখ গুগল অনুসন্ধান পেয়েছে এই কিংবদন্তির মৃত্যু সংবাদ।

৪০ লাখ বার গুগলে খোঁজা হয়েছে ফুটবলার টম ব্র্যাডিকে। তিনি আছেন চতুর্থ অবস্থানে। তালিকায় পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন কিম কার্ডাশিয়ান ও পিট ডেভিডসন।

তালিকায় সপ্তম স্থানে রয়েছেন অ্যাম্বার হার্ডের সাবেক প্রেমিক, টুইটারের নতুন কর্ণধার, ধনকুবের ইলন মাস্ক। তার নাম ধরে ৩১ লাখ বার গুগলে অনুসন্ধান চলে।

সেলেব ট্যাটলারের একজন মুখপাত্র নিউ ইয়র্ক পোস্টকে বলেন, “এই বছরে সেলিব্রিটিদের আলোচিত সংবাদের কোনো অভাব ছিল না। ইলন মাস্কের টুইটার কিনে নেওয়া থেকে শুরু করে ‘ডোন্ট ওয়ারি ডার্লিং’র মতো পর্দার পেছনের নাটকের মতো আলোচিত ঘটনায় ভরপুর ছিল বছরটি।”

পুরানো খবর:

মাস্কের হাতে টুইটার, অ্যাম্বার হার্ডের অ্যাকাউন্ট গায়েব