সালমান খানের প্রেমে পড়েছিলেন এই নায়িকা
আড়াই যুগ আগে অভিনয় ছেড়ে পুরোদস্তুর সংসারী বনে যান তিনি।
বয়স ৫৬ বছর পেরিয়ে গেলেও বলিউড ভাইজান সালমান খানের ভক্ত অগুনতি। বিয়ে না করেও একের পর এক প্রেম করেছেন তিনি। মাঝেমধ্যেই অতীত থেকে ডুব দিয়ে ওঠেন তার প্রেমিকা বা কোনো অনুরাগী। তেমনই একজন সোনম।
বলিউডের আশির দশকের এই অভিনেত্রী বলেছেন, তিনি সালমান খানের প্রতি আকৃষ্ট ছিলেন।
আড়াই যুগ আগে অভিনয় ছেড়ে পুরাদস্তুর সংসারী ‘মিট্টি অর সোনা’ খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা প্রশ্নের উত্তর দেন সোনম; অভিনয় ছাড়ার পর দেয়া প্রথম এই ভিডিও সাক্ষাৎকারে বেশির ভাগ প্রশ্নের উত্তরেই স্বতঃস্ফূর্ত ছিলেন তিনি।
বলিউডে কার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী অকপট উত্তর ছিল, “সালমান খান”।
বর্তমানে মুম্বাইতে থাকা সোনম জানান, ফের সিনেমা জগতে ফেরার বিষয়ে তিনি আগ্রহী। হালের ওটিটিতেও আপত্তি নেই তার।
সোনম ১৯৯০ সালে শশী কাপুর ও অমিতাভ ব্চ্চনের সঙ্গে অভিনয় করেন ‘আজুবা’তে। ওই সিনেমায় কাজের সুযোগ পাওয়া ‘সম্মানের’ ছিল জানিয়ে প্রশংসা করেন সহশিল্পীদের। সোনম জানান, অমিতাভ বচ্চন বরাবরই পেশাদার মানুষ। তার মতে বিগ বির মতো কেউ হতে পারেননি ওই পেশাদারিত্ব গুণেই।
আশি-নব্বইয়ের দশকে ‘বিজয়’, ‘ত্রিদেব’, ‘মিট্টি অর সোনা’ মতো সিনেমায় অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পান।
