Published : 06 Jun 2023, 02:04 PM
সিঙ্গেল থেকেও যে সুখী হওয়া যায়, তা প্রমাণ করে দেখিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। নিঃসন্দেহে অভিনেতাদের মধ্যে তিনি সুদর্শন ও যোগ্য ব্যাচেলরদের একজন। বেশ কয়েকবার একাধিক নায়িকার সঙ্গে নামও জড়ালেও, বিবাহিত জীবনের পথে হাঁটেননি তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিয়ে কিংবা প্রেম- কোনোটির প্রতিই আগ্রহ নেই তার।
বলিউডের প্রথম সারীর অভিনেত্রীদের একজন টাবু। অতীতে এই অভিনেত্রীর সঞ্জয় কাপুর, সাজিদ নাদিয়াদওয়ালা ও আক্কিনেনি নাগার্জুনের মতো অভিনেতাদের সাথে নাম জড়ালেও, এখনও তিনি অবিবাহিত। টাবুর মতে, ‘সিঙ্গেল’ কোনো খারাপ শব্দ নয়, বরং ভুল সঙ্গীর সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। সম্পর্ক বহির্ভূত অনেক কিছুই মানুষকে আনন্দ দিতে পারে।
বলিউডে অভিনয়গুণে নিজের আসন পাকা করে নিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। এই অভিনেতার বিশাল ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও, এখনো অবিবাহিতই রয়েছেন তিনি। কেন বিয়ে করছেন না, তার কারণ জানিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বিয়ে আমার জন্য নয়। বিয়ে সবকিছু বদলে দেয়। বিয়ে মানেই একজনকে অনেকখানি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়ে দেওয়া। আমি দম বন্ধ হয়ে মারা যাব বিয়ে করলে।”