১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিনয়ে সফল তারা, পরিচালনায়ও

প্রথমে নেমেছিলেন অভিনয়ে, পরে পরিচালনায়- বলিউডে এমন অভিনেতাদের মধ্যে আছেন নাসিরুদ্দিন শাহ, অনুপম খের, অজয় দেবগন ও আমির খান। অভিনয়ে এই তারকারা যেমন দারুণ জনপ্রিয়, তেমনি নির্মাতা হিসেবেও রেখেছেন ভালো কাজের নজির।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 12:57 AM

Updated : 31 Mar 2023, 12:57 AM

Image

নাসিরুদ্দিন শাহকে বলা হয় ভারতের অন্যতম সেরা অভিনেতা। শুধু রুপালি পর্দা নয়, মঞ্চ ও টেলিভিশনেও সমান সফল তিনি। ২০০৬ সালে ‘ইউ হোতা তো কেয়া হোতা’ সিনেমা নির্মাণ করে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন এই অভিনেতা। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। ছবিতে কঙ্কনা সেন শর্মা, পরেশ রাওয়াল, ইরফান খান, আয়েশা টাকিয়া ও নাসিরুদ্দিন শাহর ছেলে ইমাদ শাহ অভিনয় করেন। সিনেমা ছাড়াও একাধিক নাটকও পরিচালনা করেছেন ৭২ বছর বয়সী এই অভিনেতা

Image

অভিনেতা অনুপম খের। ৬৮ বছর বয়সী অনুপম খের ২০০২ সালের সিনেমা ‘ওম জয় জগদীশ’ দিয়ে পরিচালক হিসেবে নাম লেখান। ওই সিনেমায় অভিনয় করেন অনিল কাপুর, ফারদিন খান, অভিষেক বচ্চন, মহিমা চৌধুরী, ঊর্মিলা মাতণ্ডকার ও ওয়াহিদা রেহমান। বক্স অফিসে সিনেমাটি তেমন না চললেও সমালোচকদের নজর কেড়েছিল সিনেমাটি

Image

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অজয় দেবগন পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ভোলা’। সিনেমায় প্রধান দুই ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন ও টাবু। তবে পরিচালনায় অজয়ের এই প্রথম নয়। এর আগে তিনি ‘শিবায়’, ‘ইউ মি অর হাম’ ও ‘রানওয়ে ৩৪’ পরিচালনা করেছেন। অজয়ের ভাষ্য, অভিনয় এবং পরিচালনা-দুটোই তার কাছে উপভোগ্য

Image

বেশিরভাগ সিনেমায় নিজের অভিনয় দক্ষতাকে ফুটিয়ে তোলায় সফল আমির খান। সেইসঙ্গে নিজেকে সফল হিসেবে পরিচিত করেছেন পরিচালনাতেও। ২০০৭ সালে পরিচালক আমল গুপ্তের সঙ্গে সিনেমা ‘তারে জমিন পার’ পরিচালনা করেন আমির। ‘ডিসলেকশিয়ায়’ আক্রান্ত আট বছর বয়সী ঈশানের সঙ্গে শিক্ষকের রামের বন্ধুত্বের হৃদয়গ্রাহী গল্প ভক্তদের মনে দাগ কাটে