Published : 18 Sep 2026, 12:18 AM
চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে ঋণ দেবে আইএফআইসি ব্যাংক।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট সহায়ক শিল্পে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে আইএফআইসি ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা চুক্তিতে সই করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান, নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ এ সময় উপস্থিত ছিলেন।