২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দশম অবতার’ সিনেমায় যেমন তারা

সোশাল মিডিয়ায় আসা চারটি ছবি এরইমধ্যে হইচই তুলে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2024, 12:09 AM

Updated : 14 Feb 2024, 12:09 AM

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি তার নতুন সিনেমা ‘দশম অবতার’ এর কাজ প্রায় সেরে নিয়েছেন। সেই সিনেমার চার গুরুত্বপূর্ণ চরিত্রের লুক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেইনমেন্ট।

সোশাল মিডিয়ায় আসা চারটি ছবি এরইমধ্যে হইচই তুলে দিয়েছে। দর্শকদের আগ্রহের মূল কারণ হল, এ সিনেমা সৃজিতের জনপ্রিয় কাজ ‘২২ শে শ্রাবণ’র প্রিক্যুয়েল। এছাড়া ‘ভিঞ্চি দা’ সিনেমার আলোচিত চরিত্র পুলিশ কর্মকর্তা বিজয় পোদ্দারকেও এখানে নিয়ে এসেছেন নির্মাতা।

সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, যিনি সৃজিতের একাধিক সিনেমায় কাজ করেছেন। আর ‘দশম অবতার’ দিয়ে পাঁচ বছর পর এই পরিচালকের সঙ্গে যুক্ত হয়েছেন জয়া।

এই সিনেমার মূল আকর্ষণ ’২২ শে শ্রাবণ’র পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরীরূপে ধরা দেওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এছাড়া ‘ভিঞ্চি দা’ সিনেমার বিজয় পোদ্দার চরিত্রের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ফিরছেন এখানেও। নতুন আছেন অভিনেতা যীশু সেনগুপ্ত।

আসছে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি দিতে চান সৃজিত। তাই খুব বেশিদিন আগে শুটিংয়ের কাজ শুরু না করলেও কাজে দুর্দান্ত গতি এনে দৃশ্যায়নের কাজ শেষ করেছেন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)