২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মেয়ের বয়স দুমাসও হয়নি, দীপিকা ফিরলেন শুটিংয়ে

সিনেমার পুরো অভিনয়শিল্পী দলকে দেখা যাবে এই গানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 01:47 PM

Updated : 27 Oct 2026, 01:46 PM

সন্তান জন্মের দুমাস না হতেই শুটিং সেটে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার একটি জমকালো গানের দৃশ্যে অংশ নেন তিনি।

গেল ১৯ সেপ্টম্বর কন্যা সন্তানের বাবা-মা হন দীপিকা পাড়ুকোন এবং রাণবীর কাপুর। দ্বিতীয় সন্তানের নাম তারা রেখেছেন দেবী পাড়ুকোন সিং।

এনডিটিভি জানিয়েছে, শরীর ঠিক থাকায় শুটিংয়ে ফিরতে সময় নিতে চাইছিলেন না দীপিতা। মুম্বাইয়ে ‘কিং’ সিনেমার শুটিং চলবে এক সপ্তাহ ধরে।

গানটির কোরিওগ্রাফি করছেন বৈভবী মার্চেন্ট। সিনেমার পুরো অভিনয়শিল্পী দলকে দেখা যাবে এই গানে।

দীপিকা-রাণবীরের বড় মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের জন্ম হয়েছিল ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম । ঠিক দুই বছর পর দ্বিতীয় সন্তান আসে তাদের সংসারে।

চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমায় পর্দায় আসতে চলেছেন দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থায় ‘কিং’ সিনেমার অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন দীপিকা। এ ছাড়াও তাকে দেখা যাবে আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও।

এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও দীপিকা।