২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই বিমানবন্দরে আটকানো হল শাহরুখ খানকে

ঘড়ির জন্য শুল্ক পরিশোধের পর ছাড়া পেলেন এই বলিউড তারকা।

মুম্বাই বিমানবন্দরে আটকানো হল শাহরুখ খানকে

মুম্বাই বিমানবন্দরে শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2022, 06:14 PM

Updated : 12 Nov 2022, 06:14 PM

দুবাই থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে আটকানো হল বলিউড তারকা শাহরুখ খানকে; তার হাতে থাকা নতুন দামি ঘড়িটিই এর কারণ বলে খবর এসেছে।

এক অনুষ্ঠানে যোগ দিনে সংক্ষিপ্ত সফরে আমিরাত গিয়েছিলেন শাহরুখ। শুক্রবার শারজায় সেই বইমেলায় অংশ নেওয়ার পর শনিবারই ফিরে আসেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভাড়া করা একটি উড়োজাহাজে মুম্বাই বিমানবন্দরে নামার পর শুল্ক কর্মকর্তারা আটকে দেন শাহরুখকে। তার সঙ্গে থাকা ১৮ লাখ রুপির ঘড়ির শুল্ক দাবি করেন। তিনি পরে শুল্ক বাবদ ৬ লাখ ৮৩ হাজার রুপি পরিশোধ করে ছাড়া পান।

৫৭ বছর বয়সী এই বলিউড তারকার ঘড়িপ্রীতি বেশ আলোচিত। তার সংগ্রহে দেশ-বিদেশের বহু দামি ঘড়ি রয়েছে

শারজাহর অনুষ্ঠানে নিজের নতুন সিনেমা নিয়ে প্রশ্ন করা হয়েছিল শাহরুখকে। কতটা নার্ভাস বোধ করছেন- জানতে চাইলে তিনি বলেছিলেন,, “নার্ভাস হওয়ার প্রয়োজন নেই আমার। আমার প্রত্যেকটি সিনেমাই সুপারহিট হবে।”

শাহরুখ খানের পাঠান সিনেমাটি অচিরেই মুক্তি পাবে; তারপর আসবে জওয়ান ও ডানকি।