১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভালো’ স্বামীর আশায় মাথায় ফাটালেন ডিম!

এমন একজন স্বামী চাইছেন রাখি, যিনি চুম্বকের মত তার সঙ্গে সারাজীব্নভর জুড়ে থাকবেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 12:45 PM

Updated : 08 Jul 2023, 12:50 PM

সংসার ভাঙতে বসেছে বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের। তাই বলে দমে যাওয়ার পাত্রী নন তিনি। সংসারে আনুষ্ঠানিক বিচ্ছেদ না আসলেও এবার ‘ভালো’ একজন জীবনসঙ্গীর জন্য উতলা হয়ে পড়েছেন রাখি। আর সেই ইচ্ছেপূরণে এবার নিজের মাথায় ডিম ফাটালেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, এমন একজন স্বামী রাখি চাইছেন, যিনি কোনোদিন তাকে ছেড়ে যাবেন না। কিন্তু কিভাবে সম্ভব সেটা!

নিজের মাথায় কোনো কিছু না আসায় স্বপ্নপূরণে করণীয় জানতে বাবার কাছে ফোন করেছিলেন রাখি।

রাখির বাবা তার মেয়েকে বলেছেন, যদি রাখি মাথায় ৫টি ডিম ভাঙে তাহলে একজন ভালো স্বামী পাবেই পাবে। যে স্বামী চুম্বকের মত রাখির সঙ্গে জুড়ে থাকবে এবং স্থায়ী একটি সম্পর্ক হবে।

বাবার উপায় বাতলে দেওয়ার পর রাখির প্রশ্ন ছিল, “কার মাথায় ডিম ভাঙবো বাবা।“

উত্তরে রাখির বাবা কী বলেছিলেন সে সম্পর্কে জানা না গেল গেলেও এক ভিডিওতে দেখা গেল, মুম্বইয়ের এক রাস্তার ফুটপাতে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একে একে মাথায় ৫টি ডিম ফাটিয়ে ফেললেন রাখি।

আর সে সময়  জোরে জোরে প্রার্থনা করে বলেন, “হে ভগবান দয়া করে আমাকে এমন একজন বিশ্বস্ত স্বামী উপহার দিন, যে আমাকে ছেড়ে যাবে না।“

যে ভিডিও হয়েছে ভাইরাল।

পরে রাখি বলেন, “ডিমে এত দুর্গন্ধ এত! আমার চুল ধুতে হবে, আশা করি ঈশ্বর আমার ইচ্ছা পূরণ করবেন।“

এরপর বৃষ্টির মধ্যে চুল পরিষ্কার করতে শুরু করেন রাখি।

‘বিগ বস’ খ্যাত রাখি গত বছর বিয়ে করেছিলেন ব্যবসায়ী আদিল দুররানি খানকে। যে বিয়ে নিয়ে কম লুকোচুরি হয়নি।

আদিলের ইচ্ছে ছিল, বিয়ের কথা গোপনই থাক; আর রাখি চেয়েছিলেন সবাই জানুক বিয়ের খবর।

এরপর বিয়ের খবর প্রকাশ্যে আসলে আদিল তালাকের হুমকি দেন রাখিকে। পরে রাখি বিয়ের ছবি প্রকাশ করলে সব স্বীকার করে নেন আদিল। এবং একসঙ্গে তারা থাকতে শুরু করেন।

সংসার শুরু হলে রাখি ও আদিলের ঝগড়া-বিবাদ বাঁধে আদিলের ‘পরকীয়া’ নিয়ে। যে সমস্যায় থানা-পুলিশও হয়েছে। রাখি ‘প্রতারণা’ অভিযোগ করলে আদিলকে গ্রেপ্তারও করে পুলিশ।

রাখি এখন বিবাহবিচ্ছেদ চান, আবেদনও করে ফেলেছেন।

বিয়ে-বিচ্ছেদ নিয়ে রাখির মন্তব্য, ‘এটা আমার ব্রেকআপ পার্টি’।

কোনো না কোনো ঘটনা নিয়ে আলোচনায় থাকতে ‘পছন্দ’ করা রাখি এর আগে দারুণ বিচলিত হয়ে পড়েছিলেন, ভারতে টমেটোর দাম যখন বেড়েছিল।

ওই সময়ে একটি ভিডিও দিয়েছিলেন রাখি। সেখানে দেখা যায়, দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি বলছেন, “ হায় মোদিজি, কেন এটা হল, কেন কেন!”