[ গ্লিটজ ] বলিউড যাত্রা রুদ্রনীলের, সাথে অজয় হিন্দি সিনেমায় অভিষেক হতে চলেছে কলকাতার অভিনেতা রুদ্রনীল ঘোষের। আর সেই সিনেমায় রুদ্রনীলের সহশিল্পী হয়েছেন বলিউড তারকা অজয় দেবগন। ‘ময়দান’ নামের ওই সিনেমার ট্রেইলার এসেছে সোশাল মিডিয়ায়। এখানে অজয় অভিনয় করছেন ভারতীয় ফুটবল কোচ সায়েদ আব্দুল রহিম ওরফে রহিম সাহেবের চরিত্রে। বায়ান্ন সালে অলিম্পিকের আসরে হাঙ্গেরির ফুটবলারদের বিপরীতে ভারতীয় খেলোয়াড়দের মান বাঁচানোর গল্প বলবে ‘ময়দান’। চলতি বছরে রোজার ঈদে হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘ময়দান’। গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১০:৩৬, ৯ মার্চ ২০২৪ | আপডেট: ১৬:২০, ৯ মার্চ ২০২৪ bdnews24