০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সংগীতশিল্পী কৃষ্ণকলি ডেঙ্গু আক্রান্ত

বর্তমানে তিনি নিজ বাসাতেই চিকিৎসাধীন রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 10:00 PM

Updated : 09 Oct 2026, 10:00 PM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি।

কৃষ্ণকলির মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী শুক্রবার গ্লিটজকে বলেন, “মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।”

মায়ের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন শ্রেষ্ঠশ্বরী।

২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। পরবর্র্তীতে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ নামে পরে আরও দুটি অ্যালবাম প্রকাশ পায় তার।

এরপর থেকে নিয়মিত গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কৃষ্ণকলির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে নতুন নতুন গান।

২০১০ সালে ‘মনপুরা’ সিনেমায় ‘যাও পাখি বলো তারে’ গানটির জন্য শিল্পী চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।