২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউজিক ফেস্ট-এ ন্যান্সি

সরাসরি অনুষ্ঠানে গাইবেন ন্যান্সি

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 12:50 PM

Updated : 26 Jul 2022, 03:02 PM

সরাসরি গানের অনুষ্ঠান বাংলা লায়ন মিউজিক ফেস্ট-এ গান করবেন কণ্ঠশিল্পী নাজমুন ন্যান্সি। এ অনুষ্ঠানে পছন্দের গান গাইবেন আর গানের ফাঁকে ফাঁকে তিনি দর্শকদের সঙ্গে ফোনকলের মাধ্যমে আড্ডা দেবেন। পাশাপাশি  দর্শকদের অনুরোধের গান গাইবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ফারিয়া ও প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত।

 এ সম্পর্কে ন্যান্সি বলেন, “টিভির সরাসরি অনুষ্ঠানে নিয়মিত গাওয়া হয়ে ওঠে না। অনেকদিন পর মিউজিক ফেস্ট-এ  গাইতে যাচ্ছি। লাইভ গাওয়াটা আমি সবসময় উপভোগ করি। কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না।”

তিনি আরও বলেন, “আরটিভির বাংলালায়ন মিউজিক ফেস্ট-এ মৌলিক গানগুলোই করা হবে। নিজের পছন্দের পাশাপাশি দর্শকের অনুরোধের গান করব। আশা করি শ্রোতারা অনুষ্ঠানটি উপভোগ করবেন।”

অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৭ জুন, বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে।