বিয়ে করলেন ইমরান, ভোজ পরে
বিয়ে করে জীবনের নতুন পর্বে পা রাখলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ফেইসবুকে নববধূর সঙ্গে তিনটি ছবি দিয়ে বিয়ের এই খবর জানিয়েছেন তিনি। পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন করা হয়েছে জানালেও কনে মেহের আয়াত জেরিন তার পূর্বপরিচিত কি না, সেটি খোলাসা করেননি এই গায়ক।
