বিকাশ অ্যাপে অনুপম রায়ের লাইভ কনসার্ট
‘ম্যাজিক্যাল নাইট’ নামের এ কনসার্ট ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে।
প্রথমবারের মতো গ্রাহকদের অ্যাপের মাধ্যমে লাইভ কনসার্ট দেখার সুযোগ নিয়ে এল মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।
এজন্য ১০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গান গাইবেন অনুপম রায়, তালপাতার সেপাই, অর্ণব, মেঘদল, হাতিরপুল সেশনস।
‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক এ কনসার্ট ওইদিন ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হবে। এটি বিকাশ অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এজন্য ১০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে বিকাশ অ্যাপ থেকে দেশের যেকোনো প্রান্তে থেকে সুরের তালে মেতে উঠতে পারবেন সংগীতপ্রেমীরা। ফলে যারা কনসার্টের টিকেট সংগ্রহ করতে পারেননি তাদের জন্য লাইভ কনসার্ট দেখার সুযোগ মিলবে বিকাশ অ্যাপে।
এতে বলা হয়, বিকাশ শুধু সহজ, দ্রুত ও নিরাপদ ডিজিটাল আর্থিক লেনদেনের সেরা প্ল্যাটফর্মই নয় বরং গ্রাহকের প্রতিদিনকার লাইফস্টাইলের অংশ হয়ে ওঠা বিকাশ অ্যাপে প্রথমবারের মতো কোনো লাইভ কনসার্ট সম্প্রচারিত হতে যাচ্ছে।
সরাসরি কনসার্ট উপভোগ করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিকাশের ভেরিফায়েড ফেইসবুক পেইজ ও অ্যাপে জানা যাবে।
