১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিয়ে ২০১৮ সালে, সন্তান ২০২০ এ, জানালেন বুবলী

নিজের জীবনের স্মরণীয় দুটি তারিখ জানালেন এই চিত্রনায়িকা।

বিয়ে ২০১৮ সালে, সন্তান ২০২০ এ, জানালেন বুবলী

শাকিব খানের সঙ্গে নিজের এই ছবি ফেইসবুকে দিয়েছেন শবনম বুবলী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2022, 06:46 PM

Updated : 03 Oct 2022, 06:59 PM

সন্তানকে প্রকাশ্যে এনে তুমুল আলোচনায় আসা চিত্রনায়িকা শবনম বুবলী ছেলের ছবির পর এবার স্বামী শাকিব খানের সঙ্গে কিছু ছবি প্রকাশ করলেন।

সোমবার ফেইসবুকে ছবিগুলো প্রকাশ করলেও এগুলো বেশ আগের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তোলা।

ছবির সঙ্গে বুবলী জানালেন, ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয় এবং ২০২০ সালের ২১ মার্চ সন্তানের মা হন তিনি।

“এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিয়ের তারিখ এবং অন্যটি আমাদের সন্তানের জন্ম তারিখ।”

শাকিব-বুবলীর এই ছবিতে দেখা যায়নি তাদের ছেলে বীরকে। তিনজন এক ফ্রেমে, এমন কোনো ছবিও এখনও প্রকাশ্যে আনেননি শাকিব-বুবলি কেউই।

দুই বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়ে কয়েক মাস থেকে ছিলেন বুবলী; এখন স্পষ্ট তার সন্তানের জন্ম তখনই হয়েছিল।

বাংলাদেশে হালের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের আগের সন্তানের ক্ষেত্রেও তেমনই ঘটেছিল।

কয়েক মাসের অজ্ঞাতবাস থেকে সন্তানসহ ফিরে ২০১৭ সালের এপ্রিলে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছিলেন, তার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে এবং এই ছেলে তাদেরই।

পুরানো খবর:

বোমা ফাটালেন অপু বিশ্বাস

তার আগের বছরই শাকিবের সঙ্গে সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে এক সময়ের সংবাদ পাঠিকা বুবলীর।

পুরানো খবর:

বেবি বাম্পের ছবি দিয়ে বুবলী বললেন, সব জানাবেন ‘কয়েকদিনের মধ্যে’ 

পুরানো খবর:

ফেইসবুকে শাকিব-বুবলীর বোমা, নাম জানালেন ছেলের

পুরানো খবর:

বীরের ছবি দিয়ে ফের দোয়া চাইলেন বুবলী

বুবলীর সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জনের মধ্যেই অপু সন্তানকে প্রকাশ্যে আনেন। শাকিব প্রথমে স্বীকার না করলেও পরে স্ত্রী-সন্তানকে স্বীকার করে নেন।

তবে বছরখানেকের মধ্যেই তাদের বিয়ে ভেঙে যায়। তাদের ছেলে আব্রাম খান জয় এখন মূলত মা অপুর সঙ্গেই থাকছেন। 

সম্প্রতি শাকিবের সঙ্গে আরেক চিত্রনায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জনের মধ্যে বুবলী তার সন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনলেন।

Image

নিউ ইয়র্কে শাকিব খানের সঙ্গে তোলা ছবি ফেইসবুকে দিয়েছেন শবনম বুবলী

গত মঙ্গলবার শাকিব ও তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে ‘চাদর’ সিনেমার শুটিং চলার মধ্যেই নিজের অন্তঃসত্ত্বাকালীন ছবি ফেইসবুকে প্রকাশ করেন বুবলী।

তার তিন দিনের মাথায় ফেইসবুক পোস্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।”

তবে এবার শাকিবও কথা বলেন। একই সময়ে প্রায় একই বাক্যে একই খবর ফেইসবুকে দেন তিনি।

দেশে শাকিব ও বুবলী দুজনে সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও গণমাধ্যমের সামনে আসছেন না দুজনের কেউই। ফেইসবুকেই একের পর এক জানাচ্ছেন নতুন তথ্য।