ঈদের দিন বিটিভিতে ‘নঈম সাহেবের কাণ্ডজ্ঞান’
নাটকটি লিখেছেন মামুনুর রশীদ।
কোরবানির ঈদের দিন নাটক ‘নঈম সাহেবের কাণ্ডজ্ঞান’ দেখাবে বাংলাদেশ টেলিভিশন।
মামুনুর রশীদ রশিদ নাটকটি ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ডলি জহুর, শামস সুমন, সুষমা সরকার, আহসান হাবিব নাসিম, সুজাত শিমুল, শুভাশিষ ভৌমিক, তমা, বিন্দু, রুহুল আমীন ও সৈয়দ মোশাররফ। নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান।
নাটকের গল্পে দেখা যাবে- নঈম উদ্দিন আহমেদ একজন অবসরপ্রাপ্ত চাকুরে। চাকরি জীবনে যা করেছেন, এখনও তাই করে চলেছেন। কোথাও সামান্য অসঙ্গতি দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তর্কবিতর্ক, ঝগড়াঝাটি এবং দেনদরবারে লি হন।
এই অবস্থা থেকে তার নিকট আত্মীয়রাও রেহাই পান না। একমাত্র ছেলে নেহাল ছাড়া কেউ তার এই বাড়াবাড়ি মেনে নেয় না।
একদিন বাজারে গিয়ে নঈম বাড়ি আসার পথ হারিয়ে ফেলেন। ছেলের বন্ধু তাকে বাড়ি নিয়ে আসে। তার স্মৃতি হারানোর ঘটনা শেষ পর্যন্ত বড় সমস্যার সৃষ্টি করে।
