১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সারার কান অ্যালবাম

ফ্রান্সে ‘কান চলচ্চিত্র উৎসবের’ ৭৬তম আসরে লাল গালিচায় হেঁটে আর পার্টিতে আনন্দ করেই মনে ভরেনি বলিউড অভিনেত্রী সারা আলী খানের, মনের খোরাক মেটাতে গিয়েছিলেন সাগর তীরে, প্রকৃতির কাছে। গত কয়েক দিন ধরে ভিন্ন ভিন্ন ক্যাপশনে সেসব ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2023, 06:43 PM

Updated : 19 May 2023, 06:45 PM

Image

সারা আলি খান

Image

উৎসবে যাওয়ার আগে সাগর তীরে আইভরি লেহেঙ্গা পরে এই ছবিটি তোলেন সারা। সে ছবি ইনস্টাগ্রামের শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “তুমিও কানে যেতে পারো।”  

Image

উৎসবের দ্বিতীয় দিনে সাইফ-অমৃতা কন্যার পরনে ছিল কালো-সাদা ইন্দো-ওয়েস্টার্ন স্কার্ট। পোশাকটির ডিজাইন করেছেন আবু জানি ও সন্দীপ খোসলা। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,”আমি মনে করি, তুমি কানে আবারও যেতে পারো, বার বার পারো।“ 

Image

তবে দ্বিতীয় দিনের এই পোশাকে কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ট্রলের জবাব দিয়ে অভিনেত্রী বলেন, “জেব্রার মত লাগছে নিজেকে। তবে ভুলেও কেউ কথার সীমা অতিক্রম করো না।“

Image

সোনালী জরির কারুকাজে কালো গাউনেও কান উৎসবে পাওয়া গেছে সারাকে। বুকে সোনালী জরির কাজ। হাতে ম্যাচিং ব্যাগ। এই ছবির ক্যাপশনে আর্থার লুইসের ভাষ্যকে উদ্ধৃত করে এ অভিনেত্রী লিখেছেন,”আমার মতে বিশ্বের সব জাতির মধ্যে রোম্যান্টিক নায়িকা হল ফ্রান্স।”

Image

সারার পরনে নেটের তৈরি সোনালী রঙের পোশাক জুড়ে অজস্র পুঁতি বসানো। হাতে পরেছিলেন ম্যাচিং ব্রেসলেট। এই ছবি পোস্ট করে সারা জানিয়েছেন, ‘প্রশান্তিতে’ আছেন তিনি।