২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কার অস্কার-পূর্ব আয়োজনে তারকারা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরের আগে দক্ষিণ এশিয়ার তারকাকে নিয়ে পার্টির আয়োজন করেলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অস্কারে মনোনীত ‘আরআরআর’ তারকা রাম চরণ ও তার স্ত্রীও ছিলেন এই আয়োজনে। অভিনেতা এনটিআর জুনিয়র, জ্যাকুলিন ফার্নান্দেজ, হলিউড অভিনয়শিল্পী ও লেখক মিন্ডি কালিং, ‘ব্রিজেরটন’ খ্যাত সিমোন অ্যাশলি, পোশাক ডিজাইনার ট্যান ফ্রান্স ও নোবেলজয়ী মালালা ইউসুফজাইও ছিলেন প্রিয়াঙ্কার পার্টিতে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে উদযাপনের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, অস্কারে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ তারকারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2023, 10:41 PM

Updated : 12 Mar 2023, 10:40 PM

Image

সাদা পালকের পোশাক পরা প্রিয়াঙ্কা চোপড়ার পাশে ‘আরআরআর’ খ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণ ও তার স্ত্রী উপাসনা

Image

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার স্বামী মার্কিন অভিনেতা, পপ তারকা নিক জোনাস। এছাড়া ছিলেন মা মধু চোপড়া ও জোনাস পরিবারের একাধিক সদস্য

Image

বেগুনী শাড়িতে এসেছিলেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ‘টেল ইট লাইক আ ওম্যান’ সিনেমার ‘অ্যাপলাউজ’ গানটি এ বছর সেরা গানের অস্কার মনোনয়ন পায়। এই সিনেময় জ্যাকুলিন দিব্যা চরিত্রে অভিনয় করেছেন

Image

নোবেলজয়ী পাকিস্তানি মালালা ইউসুফজাইও ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কার অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি

Image

‘জাঞ্জির’ সিনেমার সহ-অভিনেতা রাম চরণের সঙ্গে যুগল ছবিতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। অনুষ্ঠানে ছিলেন ‘আরআরআর’ তারকা এনটিআর জুনিয়র, ‘নাটু নাটু’র গায়ক রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরব

Image

ভারতীয় পোশাক শিল্পী ফাল্গুনী সেন পিককের তৈরি পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ নিয়ে পর পর দুবছর দক্ষিণ এশিয়ার তারকাদের নিয়ে উৎসবের আয়োজন করেছেন এ অভিনেত্রী