০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কে প্রথম বুঝতে পেরেছিলেন রাণবীর অভিনেতা হবেন

২০১০ সালে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাণবীরের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 11:47 PM

Updated : 06 Oct 2026, 11:47 PM

তেইশতম জন্মদিনে বলিউডি অভিনেতা রাণবীর সিং এমন উপহার পেয়েছিলেন, যা ভাবলে তার বিস্ময় এখনো কাটে না।

রাণবীরের বড় বোন তাকে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ এবং ‘ধুম’ সিনেমার পোস্টার উপহার দেন। ওই সব পোস্টারে শাহরুখ খানের মুখ সরিয়ে তার জায়গায় রাণবীরের মুখ বসানো হয়েছিল।

তখন রাণবীর অভিনয় জগতে পা রাখার কথা ভাবেনওনি। তবে কয়েক বছর পর সেই ঘটনাই যেন বাস্তব হয়ে দাঁড়ায়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এক সাক্ষাৎকারে এ কথা বলেন রাণবীর।

রাণবীর বলেন, ইতিবাচক চিন্তাভাবনা এবং নিজের ভবিষ্যতের কল্পনার বিষয়ে একটি বই পড়েছিলেন তার বড় বোন। সেখান থেকেই ভাইকে ভবিষ্যতের সফল অভিনেতা হিসাবে কল্পনা করার ভাবনা আসে তার।

রাণবীর বলেন, “দিদি জন্মদিনে কেকের বদলে ওই সব পোস্টার উপহার দেন আমাকে। দিদির সেই কল্পনা সত্যি হয়ে যায়।”

এই ঘটনার কয়েক বছর পর ২০১০ সালে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রাণবীরের। ওই সিনেমায় তার নায়িকা হয়েছিলেন আনুশকা শর্মা।

‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মুক্তির পর একের পর এক কাজ কাজ ধরা দেয় তার হাতে। ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি।

এর মধ্যে ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর রাণবীরে জনপ্রিয়তা আরও বেড়েছে, বেড়েছে পারিশ্রমিকও তাকে আগামীতে ‘প্রলয়’ সিনেমা দেখা যাবে।