২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বিবাহ অভিযান, এতেও আছেন নুসরাত

‘বিবাহ অভিযান’র শেষে অনির্বাণ ও প্রিয়াঙ্কাকে জেলে যেতে দেখা গিয়েছিল। সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় সিনেমাটি।

আবার বিবাহ অভিযান, এতেও আছেন নুসরাত

আবার বিবাহ অভিযানে এমন বেশে দেখা যাবে নুসরাত ফারিয়াকে

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 11:32 PM

Updated : 07 Nov 2022, 11:32 PM

‘বিবাহ অভিযান’র সিক্যুয়াল আসছে, নাম ‘আবার বিবাহ অভিযান’; ফার্স্ট লুক প্রকাশের পাশাপাশি শুরু হল এর শুটিং।

সিনেমায় চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশের পর তাতে নুসরাত ফারিয়াকেও দেখা গেছে। ২০১৯ সালে ‍মুক্তি পাওয়া বিবাহ অভিযানেও ছিলেন বাংলাদেশি এই অভিনেত্রী।

শনিবার থেকে কলকাতায় সৌমিক হালদারের পরিচালনায় ‘আবার বিবাহ অভিযান’র শুটিং শুরু হয় বলে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা। বিবাহ অভিযান পরিচালনা করেছিলেন বিরসা দাশগুপ্ত।

Image

প্রিয়াঙ্কা সরকার

আনন্দবাজার জানিয়েছে, সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার ও নুসরত ফারিয়াকে। একটি বিশেষ চরিত্রে সৌরভ দাসও অভিনয় করবেন।

Image

তারা থাকছেন আবার বিবাহ অভিযানেও

‘বিবাহ অভিযান’র শেষে অনির্বাণ ও প্রিয়াঙ্কাকে জেলে যেতে দেখা গিয়েছিল। সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় সিনেমাটি।

এই সিনেমা দিয়েই সৌমিক নির্মাতা হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘বল্লভপুরের রূপকথা’ ‘গুমনামী’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘গোলন্দাজ’র মতো সিনেমাগুলোতে ক্যামেরার দায়িত্বে ছিলেন।

সৌমিক ইনস্টাগ্রামে এর আগে লিখেছিলেন, “পরিচালক হিসেবে আমার প্রথম সিনেমা নিয়ে খুবই উচ্ছ্বসিত আমি।”

Image

সোহিনী সরকার।

সোমবার সিনেমার মহরতে দেখা গেছে ’আবার বিবাহ অভিযান’র অভিনয় শিল্পীদের। ‘বিবাহ অভিযান’র মতো এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন রুদ্রনীল। সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলি।

কলকাতা ছাড়াও থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে বলে জানিয়েছে আনন্দবাজার। নভেম্বরেই সিনেমার শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।