১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ফাইটার’ লুকে ঋত্বিক যেমন

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্তি পেল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা ‘ফাইটার’ এর টিজার। এ সিনেমায় পুরোদস্তুর অ্যাকশন অবতারে উপস্থিত হবেন হৃতিক রোশন। প্রায় এক মিনিটের টিজারটি রানওয়ের একটি দৃশ্যের মধ্য দিয়ে শুরু হয়। প্রথমে উন্মোচিত হয় হৃতিকের লুক। ভারতের এয়ারফোর্স পাইলটের লুকে দেখা দেন তিনি। পাশাপাশি দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরকেও। এয়ারফোর্সের পোশাক পরেই রয়েছেন বাকি দুই তারকা। ব্যাকগ্রাউন্ডে ‘বন্দে মাতরম’ এর মন্ত্রোচ্চারণ। ফাইটারই প্রথম বলিউড সিনেমা যেখানে আকাশে মারপিট হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। এ সিনেমায় একাধিক এরিয়াল স্টান্টও দেখতে পাবেন দর্শক। আগামী ২৫ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুক্তি পাবে ‘ফাইটার’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 08:42 PM

Updated : 16 Aug 2023, 08:42 PM