২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

দুরন্ত টিভিতে বাংলায় আসছে ‘দ্য স্কিয়ার’

শনিবার বিকাল ৩টায় সিনেমাটি প্রচারিত হবে ইরানী সিনেমা ‘দ্য স্কিয়ার’।

দুরন্ত টিভিতে বাংলায় আসছে ‘দ্য স্কিয়ার’

দুরন্ত টিভিতে শনিবার বিকাল ৩টায় প্রচারিত হবে ইরানি সিনেমা ‘দ্য স্কিয়ার’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2023, 11:38 AM

Updated : 16 Mar 2023, 11:38 AM

শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভিতে বাংলায় প্রিমিয়ার হতে যাচ্ছে ইরানি সিনেমা ‘দ্য স্কিয়ার’র।

শনিবার বিকাল ৩টায় সিনেমাটি প্রচারিত হবে বলে দুরন্ত টিভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সিনেমার গল্পে দেখা যাবে গ্রামের স্কেটিং প্রতিযোগিতায় গত বছর প্রথম হয়েছিলো জুলি। এবারও সে প্রথম হবে এমনটাই প্রত্যাশা তার। কিন্তু সমস্যা হল জুলির স্কি নষ্ট হয়ে গেছে। সেটা সারানোর জন্য টাকা দরকার।

Image

সিনেমাটি বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে

একই সাথে আরেক সমস্যা আসে তার সামনে আসে। কিছুদিন আহে জুলির বাবা নেকড়ের মুখ থেকে একটি ছাগলকে বাঁচিয়েছিলো।  জুলি সেই ছাগলকে পেলেপুষে বড় করছে।

এরমধ্যে গ্রামে তাদের এক আত্মীয়র মৃত্যু হলে রীতি অনুযায়ী মৃতের পরিবারকে সবাই ছাগল বা ভেড়া দেয়। জুলির বাবা সিদ্ধান্ত নেন নেকড়ের মুখ থেকে বাঁচানো সেই ছাগল দিয়ে দেওয়া হবে। কিন্তু জুলি রাজি হয় না।

Image

জুলি ও তার ছাগল

জুলির ছাগলটিকে বাঁচানো এবং স্কি সারানোর টাকা সংগ্রহের অভিযানের গল্প নিয়ে দুরন্ত টিভির নতুন ইরানী সিনেমা ‘দ্য স্কিয়ার’।