২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার প্রচার থেকে হাসপাতালে, কেন জানালেন শেহনাজ

হাসপাতালের বিছানা থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের অসুস্থতার কথা জানান অভিনেত্রী।

সিনেমার প্রচার থেকে হাসপাতালে, কেন জানালেন শেহনাজ

শেহনাজ় গিল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 12:04 AM

Updated : 11 Oct 2023, 12:04 AM

নতুন সিনেমার প্রচারের ব্যস্ততার মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন বলিউড তারকা শেহনাজ গিল। ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে, তা নিজেই জানালেন অভিনেত্রী।

সম্প্রতি হাসপাতালের বিছানা থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের অসুস্থতার কথা এ অভিনেত্রী নিজেই বলেছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

নায়িকা জানান, বাইরের খাবার থেকে সংক্রমিত হয়েছেন তিনি। যে কারণে অসুস্থতা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি হতে হয় ।

শেহনাজের ভাষ্য, “বন্ধুরা, আমি এখন বেশ ভাল আছি। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, খাবার থেকে সংক্রমণ হয়েছিল। বাড়ির বাইরে থাকাকালীন একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, সেখান থেকেই এই অবস্থা! আপনাদেরও অনুরোধ করছি, বাইরের খাবার এড়িয়ে চলুন, বাড়ির খাবারই সবচেয়ে স্বাস্থ্যকর।’’

দিন কয়েক আগেই তাকে দেখা গিয়েছিল নিজের ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ নামের সিনেমার প্রচারের মঞ্চে। খবর মিলেছে, প্রচারে গিয়েই কোনো এক দোকান থেকে স্যান্ডউইচ কিনে খেয়েছিলেন তিনি। এরপরই শরীর খারাপ হয় তার।

ইতোমধ্যে হাসপাতালে শেহনাজকে দেখতে এসেছিলেন ওই সিনেমার প্রযোজক ও সোনম কাপুরের বোন রিয়া কাপুর।

এছাড়া অভিনেত্রীর লাইভ সেশনে তার আরোগ্য কামনা করেছেন প্রবীণ অভিনেতা অনিল কাপুর।

চলতি বছরে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে হাতেখড়ি হয় শেহনাজ়ের। তার দ্বিতীয় সিনেমা ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ এ ভূমি পেডনেকরের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী।