২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণে বেঁচেও ভয়ে এ আর রহমানপুত্র

একটি গানের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন তরুণ এই সংগীতশিল্পী।

প্রাণে বেঁচেও ভয়ে এ আর রহমানপুত্র

বাবার সঙ্গে এ আর আমীন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2023, 12:32 AM

Updated : 06 Mar 2023, 12:32 AM

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে এ আর আমীন। প্রাণে বেঁচে গেলেও সেই ভয় কাটিয়ে উঠতে পারছেন না তিনি।

তরুণ সংগীতশিল্পী আমীন ইনস্টাগ্রামে রোববার দুর্ঘটনার খবর জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

সেটের কিছু ছবি শেয়ার করে আমীন লিখেছেন, “আমি ঈশ্বর, মা-বাবা, শুভাকাঙ্ক্ষী, ও আমার শিক্ষকের কাছে কৃতজ্ঞ। কারণ আমি নিরাপদে ও বেঁচে আছি। মাত্র তিন দিন আগে একটি গানের শুটিং করছিলাম। ক্যামেরায় মনোযোগ রেখে কাজ করে যাচ্ছিলাম, কারণ দলের প্রতি আমি বিশ্বাস রেখেছিলাম যে তারা নিরাপত্তার বিষয়টি মাথায় রাখবে।

“একেবারে মঞ্চের মাঝে দাঁড়িয়ে পারর্ফম করছিলাম। এমন সময় ঝুলন্ত তিনটি ঝাড়বাতিসহ গোটা ক্রেনটা ঝুলে পড়ে। একটু এদিক-ওদিক হলে পুরো আমার মাথায় পড়ত। আমি ও আমার দল এখনও সেই ট্রমা থেকে বেরুতে পারছি না।”

পোস্টের নিচে তার বোন রহিমা রহমান লিখেছেন, “আল্লাহর রহম, আমার ভাই। আমরা পাশে আছি তোমার।”

এক ভক্ত লিখেছেন, “আপনারা সবাই অক্ষত আছেন। আশা করি শিগগির ভয় কাটিয়ে উঠবেন।”

২০১৫ সালের তামিল চলচ্চিত্র ‘ও কাধল কানমানি’ দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আমীন। বলিউডে ‘দিল বেচারা’ সিনেমায় ‘নেভার সে গুডবাই’ গানটি গেয়েছিলেন তিনি।