২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কানে এবার ১৯ সিনেমা প্রতিযোগিতায়

আগামী ১৬ মে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে এই উৎসব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 08:36 PM

Updated : 14 Apr 2023, 09:11 PM

আসন্ন কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের ১৯টি সিনেমাসহ অফিসিয়াল সিলেকশনে থাকা মোট ৫২টি চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

এরইমধ্যে জানানো হয়েছে, উৎসবের প্রধান বিচারক হিসেবে থাকছেন রুবেন অস্টলান্ড। আগামী ১৬ মে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত চলবে গুরুত্বপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর।

উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিস নোব্লোচ গত বৃহস্পতিবার প্যারিসে এক অনুষ্ঠানে এবারের উৎসবের ‘লাইনআপ’ প্রকাশ করেন। 

১৯ সিনেমা

•           ক্লাব জিরো (পরিচালক: জেসিকা হাউসনার)

•           দ্য জোন অব ইন্টারেস্ট (পরিচালক: জোনাথন গ্ল্যাজার)

•           ফলেন লিভস (পরিচালক: আকি কৌরিসমাকি)

•           ফোর ডটার্স (পরিচালক: কাউথার বেন হানিয়া)

•           অ্যাস্টেরয়েড সিটি (পরিচালক: ওয়েস অ্যান্ডারসন)

•           অ্যানাটমি ডি’উনে চুট (পরিচালক: জাস্টিন ত্রিয়ে)

•           মনস্টার (পরিচালক: কোর-এডা হিরোকাজু)

•           ইল সল ডেলভানাইর (পরিচালক: নানি মোরেত্তি)

•           লা'টে ডেরনিয়ের (পরিচালক: ক্যাথেরিন ব্রেইলাত)

•           কুরু ওটলার উসটুনে (পরিচালক: নুরি বিলগে সেইলান)

•           লে চিমেরা (পরিচালক: অ্যালিস রোরওয়াচার)

•           লে প্যাশন ডি ডোদিন বৌফাঁ (পরিচালক: ট্রান আন হুন)

•           রাপিটো (পরিচালক: মার্কো বেলোচ্চিও)

•           মে ডিসেম্বর (পরিচালক: টড হেইনেস)

•           জেউনেসে (পরিচালক: ওয়াং বিং)

•           দ্য ওল্ড ওক (পরিচালক: কেন লোচ)

•           বানেল ই আদামা (পরিচালক: রামাতা-তুলায়ে সি)

•           পারফেক্ট ডেইজ (পরিচালক: উইম ওয়েন্ডারস)

•           ফায়ারব্র্যান্ড (পরিচালক: করিম আইনুজ)

আগের আসরে ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ সিনেমাটি এ উৎসবের শীর্ষ পুরস্কার পাম দ’র জিতেছিল।