২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে হচ্ছে না আমির কন্যার বিয়ে

গত বছর সেপ্টেম্বরে ইরাকে হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে প্রেম নিবেদন করেছিলেন নূপুর শিখর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2024, 10:57 AM

Updated : 28 Jan 2024, 10:57 AM

কথা ছিল আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির কন্যা ইরা খান। তবে তা আর হচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজেই জানালেন ইরা। 

বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে ইরা লেখেন, “না, ৩ অক্টোবর আমাদের বিয়ে হচ্ছে না। সবাইকে সবটাই জানাব পরে। সেই সময় আমি নিজেই বিষয়টা নিয়ে খুব উত্তেজিত থাকব। এতটাই উত্তেজিত থাকব যে, হয়তো বিষয়টা চোখ এড়িয়ে যেতে পারে।”

যদিও পোস্ট করার পর কিছুক্ষণের মধ্যেই সেটি মুছে দেন ইরা। কিন্তু কী কারণে নূপুর শিখরের সঙ্গে বিয়ে হচ্ছে না কিংবা পেছালেন তা নিয়ে কিছুই বলেননি তিনি।

গত বছর সেপ্টেম্বরে ইরাকে হাঁটু গেড়ে বসে আংটি পরিয়ে প্রেম নিবেদন করেছিলেন নূপুর শিখর। তারপর নভেম্বরেই দীর্ঘদিনের বন্ধু নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে আমিরের সাবেক দুই স্ত্রী রীনা দত্ত, কিরণ রাওসহ পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

৩ অক্টোবর রাজস্থানের উদয়পুরে তিন দিনের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তাদের। সেখানে উপস্থিত থাকার কথা খানদের পারিবারিক বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনদের। তবে আচমকাই এমন কেন হলো তা এখনো জানা যায়নি।

সংবাদ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)