২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাট্যমের ‘দমের মাদার’ মঙ্গলবার

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকটির ৬০তম মঞ্চায়ন হবে।

নাট্যমের ‘দমের মাদার’ মঙ্গলবার

মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ‘দমের মাদার’ নাটকের ৬০তম মঞ্চায়ন হবে

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 05:04 PM

Updated : 09 Jan 2023, 05:05 PM

জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যম রেপার্টরি প্রযোজিত নাটক ‘দমের মাদার’।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকটির ৬০তম মঞ্চায়ন হবে বলে বলে জানিয়েছে নাট্যম। সাধনা আহমেদ রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।

মাদারপীরের এক ভক্ত সম্প্রদায়কে ঘিরে নাট্যকের গল্প গড়ে উঠেছে। ‘আংশিক সত্য’ একটি ঘটনা নিয়ে নাট্যকার লোক আঙ্গিক রীতিতে নাটকটি রচনা করেছেন, কিন্তু পরিবেশনার ক্ষেত্রে নির্দেশক লোকআঙ্গিক থেকে সরে এসেছেন।

‘দমের মাদার’ নাটকে নাট্যকার জীবনের একটি নিগূঢ় সত্যকে অনুসন্ধান করেছেন, তার সাথে তাল মিলিয়ে নিদের্শক কুশীলবদের নিয়ে নাটকের প্রতিটি ছত্রে সেই সত্যের সন্ধান করেছেন।

নাটকটিতে অভিনয় করছেন শিশির রহমান, পারভীন পারু, শামীমা আক্তার মুক্তা, শুভাশীষ দত্ত তন্ময়, ফজলে রাব্বি সুকর্ণ, জান্নাতুল ফেরদৌস, তারক নাথ দাস, তাহমিনা খাতুন, অমিতাভ রাজীব, ইভানা মেঘলা, মনোহর চন্দ্র দাশ, মো. শরিফুল ইসলাম মামুন, শাকিল আহমেদসহ অনেকে।

যন্ত্রীদলে রয়েছেন- পরিমল মজুমদার, শিশির রহমান, বিমল দাশ। এছাড়া দৃশ্য ও আলো পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। 

সংগীত পরিকল্পনা করেছেন পরিমল মজুমদার, সুর ও সংগীত প্রয়োগে রয়েছেন শিশির রহমান।