২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর কনসার্টে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা

মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসকে বিয়ে করার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংসার পেতেছেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। সোশাল মিডিয়ায় প্রায়ই তাদের সুখী দম্পত্যের ছবি ঘুরে বেড়াতে দেখা যায়। সম্প্রতি জোনাস ব্রাদার্সের ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে গায়ক স্বামীর সঙ্গে দেখা গেল অভিনেত্রীকে। স্বামীর গান নেচে উদযাপন করেছিলেন তিনি। সোমবার স্ত্রীর সেই সব ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন নিক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 10:54 PM

Updated : 20 Feb 2023, 10:54 PM

Image

‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হন নিক জোনাস। সোমবার সে ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমার সঙ্গে ভেগাসে’। জবাবে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমিই সেই ডানা যা আমাকে উড়তে শেখায়’

Image

তারকা দম্পতিকে ঝকঝকে কালো পোশাকে দেখা গেছে। সুখী দাম্পত্যের আভা ফুটে উঠেছিল তাদের চোখে। কালো শার্ট আর মানানসই চামড়ার প্যান্ট পরেছিলেন নিক। প্রিয়াঙ্কার পরনে ছিল পশমের ভারী কালো জ্যাকেট। ঠোটে গাঢ় লিপস্টিক

Image

ছবি দেখে ঘনিষ্ঠজন ও ভক্তরা ভালোবাসায় সিক্ত করেছেন তারকা দম্পতিকে। এক ভক্ত মন্তব্য করেছেন, “সবচেয়ে সুন্দর ও উষ্ণ জুটি।” আরেকজন বলেছেন, “রাজা ও রানি”

Image

‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানের মঞ্চে গাইছেন নিক জোনাস

Image

২০১৮ সালে প্রিয়াঙ্কা ও জোনাসের বিয়ে হয়

Image

২০২২ সালে সারগোসির মাধ্যমে কন্যা সন্তান মালতির মা-বাবা হন এ তারকা দম্পতি