সারা-অনন্যার ভ্রমণ-দর্শন
হিন্দি সিনেমার একালের নায়ক-নায়িকারা কাজের ব্যস্ততায় ফুরসত মিললেই বেড়াতে চলে যান বিদেশে। ঘোরাঘুরির সেইসব ছবিতে বর্ণিল হয় তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। এই তারকাদের অনেকে আবার এক অপরের বন্ধু। অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান খান এবং চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে তেমনই দুজন। তাদের ছবি বলে দেয়, কাজের জায়গায় কাজ, আর বন্ধুত্ব নিজ আসনে ‘অটুট’।
