১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দামালের গান প্রকাশ: বিয়েতে কবুল বলেই বউ ফেলে খেলার মাঠে বর

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি বিজড়িত কিছু ঘটনার সঙ্গে ফিকশনের মিশেলে তৈরি সিনেমা ‘দামাল’।

দামালের গান প্রকাশ: বিয়েতে কবুল বলেই বউ ফেলে খেলার মাঠে বর

দামাল সিনেমার দৃশ্যে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2022, 11:08 AM

Updated : 27 Sep 2022, 01:15 PM

ফুটবলার বর বিয়ের মঞ্চ থেকে ‘আলহামদুলিল্লাহ কবুল’ বলেই দৌড় দিলেন ফুটবল মাঠে, গভীর রাতে যখন ঘরে ফিরলেন, সদ্য বিবাহিতা স্ত্রী তখন বাসর ঘরে দোর এঁটেছেন। ‘দামাল’ সিনেমার গানে এমন দৃশ্যে দেখা গেল শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে।

Image

শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের স্মৃতি বিজড়িত কিছু ঘটনার সঙ্গে ফিকশনের মিশেলে তৈরি সিনেমা ‘দামাল’।

সোমবার রাতে এ সিনেমার প্রথম গান ‘ঘুরঘুর পোকা’ প্রকাশ করা হয়েছে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্মের ইউটিউব চ্যানেল ‘চ্যানেল আই টিভি’তে ।

গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজনে ছিলেন আরাফাত মহসীন।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, নাসির উদ্দিন খান, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা ও বৃষ্টি।

২৮ অক্টোবর দামাল মুক্তি পাবে জানিয়ে পরিচালক রায়হান রাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকছে দামালে। এতে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করা হয়। যেটি ইতিহাসের অংশ। ঘটনাটি অনেকের কাছে অজানা। সেই অজানা সত্য ঘটনাই উঠে আসবে এ সিনেমায়। এমন গৌরবময় অধ্যায় নিয়ে সিনেমা বানাতে পেরে আমি গর্বিত।”

Image

শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম

‘দামাল’কে নিজের ‘স্বপ্নের’ প্রজেক্ট বর্ণনা করে এই নির্মাতা বলেন, “দামাল নিয়ে আমার প্রত্যাশা অনেক বড়। সিনেমাটি নির্মাণ করতে অনেক কষ্ট হয়েছে। আশা করি মুক্তির পর সব কষ্টের অবসান হবে।”

আরও পড়ুন

পুরানো খবর:

দামাল ও বর্ডার: টিজারে যা জানা গেল

পুরানো খবর:

‘সব রেকর্ড’ ভাঙবে দামাল, আশায় নির্মাতা রাফী

পুরানো খবর:

‘দামাল’ চলচ্চিত্রে মিম, সিয়াম, রাজ