২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট ড্রামা সোসাইটি মঞ্চে আনছে ‘দ্য মাউস ট্র্যাপ’

রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী।

বুয়েট ড্রামা সোসাইটি মঞ্চে আনছে ‘দ্য মাউস ট্র্যাপ’

অগাথা ক্রিস্টির মূল রচনা থেকে অনুবাদ করে এর নাট্যরূপ দিয়েছেন আব্দুস সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 11:57 AM

Updated : 04 Dec 2022, 12:00 PM

এ বি সিদ্দিকী জেমের নির্দেশনায় বুয়েট ড্রামা সোসাইটি মঞ্চে আনতে যাচ্ছে নাটক ‘দ্য মাউস ট্র্যাপ’।

অগাথা ক্রিস্টির মূল রচনা থেকে অনুবাদ করে এর নাট্যরূপ দিয়েছেন আব্দুস সেলিম। রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী।

নির্দেশক জেম গ্লিটজকে বলেন, “নাটক সত্য প্রকাশের এবং চিন্তার বিকাশের মাধ্যম। সমাজের একটি খণ্ডচিত্র প্রকাশ পায় নাটকে। মানব জীবনে যেমন আছে সংশয়, শঙ্কা, লোভ, হিংসা, অসহায়ত্ব ও দ্বিচারিতার মত কদর্যতা। তেমনি আছে ভালোবাসা, স্নেহ, মমতা ও সহানুভূতির মাধুর্য। এ সবকিছুই প্রকাশ পায় নাটকে। মানব জীবনের এমনই এক অংশ নিয়ে আমাদের এই নাটক।”

বুয়েট ড্রামা সোসাইটির সভাপতি সাদিয়া তাহ্সিন কাদীর বলেন, “বরাবরই সত্য প্রকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে বুয়েট ড্রামা সোসাইটি। আমরা সব সময়ই চাই সমাজের যা কিছু সুন্দর তার চর্চা করতে এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করতে। আমরা চাই আমাদের নাট্যচর্চা বুয়েট ক্যাম্পাসে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বে।”

বুয়েট ড্রামা সোসাইটি মূলত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি নাট্য সংগঠন। ইতোমধ্যে এই নাট্যদলটির প্রযোজনায় ১৪টি নাটক মঞ্চে এসেছে। ‘দ্য মাউস ট্র্যাপ’ তাদের পঞ্চদশ প্রযোজনা।