২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে ভক্তদের নিরাশ করেননি শাহরুখ

মুম্বাইয়ে বাসভবন ‘মান্নাতের’ বাইরে দাঁড়িয়ে থাকা কাছের বা দূরদূরান্ত থেকে আসা ভক্তদের প্রতীক্ষা থাকে একনজর শাহরুখ খানকে দেখার। চোখ থাকে বাড়ির ছাদের কোনার দিকে, কখন আসবেন কিং খান। প্রতি ঈদে শাহরুখের বাড়ির সামনে এক দৃশ্য, যে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এবারও নিরাশ করেননি ‘পাঠান’ নায়ক। ছোট ছেলে আব্রামকে নিয়ে শাহরুখ এলেন ঈদের দুপুরে। তাকে দেখা যায় সাদা শার্ট ও কালো জিনসে, গলায় ঝুলিয়েছিরেন কালো মালা। চোখে সানগ্লাস। ‘শাহরুখ শাহরুখ’ নামে চিৎকার ওঠে চারপাশ থেকে। বাবার সঙ্গে আব্রামও কিছুক্ষণ হাত নাড়িয়ে ফিরে যায় ভেতরে। এরপর শাহরুখকে পাওয়া যায় চেনা ভঙ্গিতে। বারবার সালাম ঠুকে, হাত নেড়ে এবং অজস্র উড়ন্ত চুমু তিনি ছুড়ে দেন অনুরাগীদের উদ্দেশে। আগামীতে শাহরুখকে পাওয়া যাবে ‘জওয়ান’, ‘অ্যাটলি’ ও ‘ডাংকি’ সিনেমায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2023, 02:07 PM

Updated : 23 Apr 2023, 02:15 PM