২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকাহত ব্রসনান

মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পিয়ার্স ব্রসনান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 11:40 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

হলিউডি অভিনেতা পিয়ার্স ব্রসনানের কন্যা সম্প্রতি মৃত্যুবরণ করায় মারাত্মকভাবে ভেঙে পড়েছেন তিনি। তিনবছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২৮ জুন মারা যান ব্রসনানের মেয়ে শার্লোট। খবর কন্টাক্টমিউজিকের।

তিন বছর ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগে শনিবার মারা যান ৪১ বছর বয়সী শার্লোট। এর আগে শার্লোটের মা ক্যাসান্ড্রা এবং নানির মৃত্যুও এই ক্যান্সারের কারণে হয়েছিল।

এ বিষয়ে ব্রসনান পিপলডটকমকে বলেন, “২৮ জুন দুপুর ২টায় আমার প্রিয় কন্যা শার্লোট মারা গেছেন, তিনি দীর্ঘদিন ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্বামী, দুই সন্তান ইজাবেলা এবং লুকাস, আর তার দুভাই ক্রিস্টোফার এবং শন।”

১৯৮৬ সালে ব্রসনান তার সাবেক স্ত্রী ক্যাসান্ড্রার দুই সন্তান শার্লোট এবং ক্রিস্টোফারকে তাদের বাবা মারা যাওয়ার পরে দত্তক নেন।

এরপর ২০০১ সালে ব্রসনান কিলি শেয়ি স্মিথকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে।