২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেন-জেনিফারের বিবাহবার্ষিকী

ছেলের ব্যাপ্টিজমের মধ্য দিয়ে বিবাহবার্ষিকী পালন করলেন বেন অ্যাফ্লেক এবং জেনিফার গারনার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 11:38 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

হলিউডি তারকা জুটি বেন অ্যাফ্লেক এবং জেনিফার গারনার সম্প্রতি নিজেদের ৭ম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন ছেলের ‘ব্যাপ্টিজম’ অনুষ্ঠানের মধ্য দিয়ে। খবর কন্টাক্টমিউজিকের।

শনিবার ৩০ জুন জেনিফারের নিজের এলাকা পশ্চিম ভার্জিনিয়ার একটি চার্চে তাদের সন্তান স্যামুয়েলের ব্যাপ্টিজম অনুষ্ঠান করেছেন বেন এবং জেনিফার। আর ওই অনুষ্ঠানের মধ্য দিয়েই নিজেদের বিয়ের দিনটি উদযাপন করেছেন তারা। 

অনুষ্ঠানে বেন এবং জেনিফারের দুই কন্যাসহ ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন।

২০০৫ সালের ২৯ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন বেন অ্যাফ্লেক এবং জেনিফার গারনার।