২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেটির নতুন বাড়ি

ছুটি কাটানোর জন্য পাঁচ লাখ ডলারের বাড়ি কিনেছেন কেটি হোমস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 11:51 AM

Updated : 25 Apr 2022, 06:54 PM

হলিউডি অভিনেত্রী কেটি হোমস ছুটি কাটানোর জন্য আমেরিকার মিশিগানে ৫ লাখ ডলারের একটি বাড়ি কিনেছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ন্যাশনাল এনকোয়ার ম্যাগাজিন জানিয়েছে, সম্প্রতি মিশিগান লেকের পাশে একটি বাড়ি কিনেছেন কেটি। তিনি চান যেন তার সাত বছর বয়সী কন্যা সুরি হলিউডি সংস্কৃতি থেকে দূরে থাকে।

এক সূত্র জানিয়েছে, কেটি চান সুরি যেন আমেরিকার ঐতিহ্য এবং মূল্যবোধের মধ্য দিয়ে বেড়ে উঠতে পারে। তিনি প্রত্যেক গরমের ছুটিতে সুরিকে ওই বাড়িতে নিয়ে যেতে চান। কেটির পরিবারের সবাই চান সুরি যেন তার আত্মীয়স্বজনের মাঝে সময় কাটাতে পারে। তারা সুরিকে কখনও খারাপভাবে বেড়ে উঠতে দেবেন না।

আরও জানা গেছে, ছুটি কাটাতে কয়েকদিন আগে বাবা টম ক্রুজের সঙ্গে তার ভার্জিনিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিল সুরি। ‘দ্য গ্রিনব্রিয়ার’ নামের টমের ওই বিলাসবহুল প্রাইভেট রিসোর্টটি পশ্চিম ভার্জিনিয়ার গ্রিনবিয়ার কাউন্টিতে অবস্থিত।

এর আগে ২০১২ সালের জুন মাসে ছয় বছরের বিবাহিত জীবনের ইতি টানেন টম ক্রুজ এবং কেটি হোমস। এরপর থেকে কেটি তার কন্যা সুরিকে নিয়ে নিউ ইয়র্কে তার মায়ের সঙ্গে বসবাস করছেন এবং টম তার কন্যা সুরির সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করতেও আসছেন।