১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রয়াণ দিবসে এল ‘প্রিয় সত্যজিৎ’ এর ট্রেইলার

কিংবদন্তি চলচ্চিত্রকার, সাহিত্যিক সত্যজিৎ রায়ের মৃত্যুর ৩১তম বার্ষিকীতে প্রকাশ হয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার ট্রেইলার। রোববার ইউটিউবে প্রকাশ হয়েছে ট্রেইলারটি, তবে জানানো হয়নি মুক্তির তারিখ। তিন সময়ের তিন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে সিনেমার গল্প বুনেছেন নির্মাতা প্রসূন রহমান। তিনজনের মধ্যে একজন সত্যজিৎ রায়, যিনি উপস্থিত না থেকেও সিনেমায় বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের আহমেদ রুবেল এবং মৌটুসী বিশ্বাস। প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমোশন ক্রিয়েটরের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। কিশোরগঞ্জের মসূয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরও কয়েকটি এলাকা ও পুরান ঢাকার একটি বাড়িতে শুটিং হয়েছে। চলতি বছরে জানুয়ারি মাসে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান আহমেদ রুবেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2023, 12:24 PM

Updated : 24 Apr 2023, 12:23 PM